সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

প্রথম কভিড সংক্রমণ নিশ্চিত করল উত্তর কোরিয়া

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ২১১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার স্বাস্থ্যকর্মীরা কয়েক সপ্তাহ ধরে জনসমাগমের স্থানে জীবাণুনাশক ছিটিয়ে আসছেন-ছবি : এএফপি উত্তর কোরিয়া তার প্রথম আনুষ্ঠানিক কভিড সংক্রমণ নিশ্চিত করার পর দেশব্যাপী কঠোর লকডাউনের আদেশ দিয়েছে। নিভৃতিকামী কমিউনিস্ট দেশটির রাষ্ট্রীয় মিডিয়া প্রতিষ্ঠান কেসিএনএ রাজধানী পিয়ংইয়ংয়ে করোনার ওমিক্রন ধরনের প্রাদুর্ভাবের কথা জানিয়েছে। তবে সংক্রমণের সংখ্যা জানায়নি।

কেসিএনএ বলেছে, শীর্ষ নেতা কিম জং উন প্রাদুর্ভাব নির্মূল করার প্রতিশ্রুতি দিয়েছেন।খবরে একে ‘দেশের কোয়ারেন্টিন প্রতিরক্ষা লঙ্ঘন করা’ ‘গুরুতর জাতীয় জরুরি অবস্থা’ বলে অভিহিত করা হয়েছে। তবে পর্যবেক্ষকরা মনে করেন, উত্তর কোরিয়ায় করোনা ভাইরাসটি দীর্ঘদিন ধরেই রয়েছে। বহির্বিশ্বের পর্যবেক্ষকরা বলছেন, দেশটির আড়াই কোটি জনগণ ঝুঁকির মুখে আছে। কারণ, উত্তর কোরিয়া কভিড-১৯ টিকা কর্মসূচি চালাতে অস্বীকার করেছে। এমনকি গত বছর পশ্চিমের অ্যাস্ট্রাজেনেকা এবং চীনের তৈরি সিনোভেক টিকা সরবরাহ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। করোনার সম্ভাব্য বড় প্রাদুর্ভাবের ক্ষেত্রে উত্তর কোরিয়ার দুর্বল স্বাস্থ্যসেবা ব্যবস্থা নিয়েও উদ্বেগ রয়েছে।  

সূত্র : বিবিসি।

 

 

কিউএনবি/আয়শা/১২ই মে, ২০২২/২৯ বৈশাখ, ১৪২৯/সন্ধ্যা ৬:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit