সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

দেশের মানুষকে চাঁদে পাঠাতে চাচ্ছে সরকার : জিএম কাদের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ১৪১ Time View

ডেস্ক নিউজ : নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহারের সমালোচনা করে জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ‘ইভিএমএ নির্বাচনে কেউ চ্যালেঞ্জ করতে পারে না, কারণ ব্যালট পেপার থাকে না। ভোটিং মেশিন যে রেজাল্ট দেবে, তাই ঘোষণা হবে। বিষয়টি এমন যে, দেশের মানুষকে চাঁদে পাঠাতে চাচ্ছে সরকার, কিন্তু সেখানে বসবাসের পরিবেশ সৃষ্টি হয়নি।’

আজ বৃহস্পতিবার দুপুরে বনানী জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয় এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। জিএম কাদের বলেন, ‘নির্বাচনে সবাই প্রার্থীর নাম পড়ে ভোট দিতে পারে না বলে প্রার্থীর নামের পাশে প্রতীক ব্যবহার করতে হয়, এমন বাস্তবতায় ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া যুক্তি যুক্ত হবে না। 

তিনি আরও বলেন, ‘কাউকে ক্ষমতায় বসাতে জাতীয় পার্টি কারো সঙ্গে জোট করবে না। জাতীয় পার্টি মানুষের স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।’ এসময় সভাপতির বক্তব্যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি শফিকুল ইসলাম সেন্টু বলেন, ‘জাতীয় পার্টিকে নিয়ে কেউ ষড়যন্ত্র করতে চাইলে সফল হবে না। তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, আপনারা বিরোধী দল দেখেন না, একটু সুষ্ঠু নির্বাচন দিয়ে দেখুন দেশে বিরোধীদল আছে কি নেই।’

 

 

কিউএনবি/আয়শা/১২ই মে, ২০২২/২৯ বৈশাখ, ১৪২৯/সন্ধ্যা ৬:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit