সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

যারা আসন ভাগ করছেন, আপনাদের পা ভাগ করে দেব: মির্জা আব্বাস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ২৩৩ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশে আসন ভাগের নির্বাচন হবে না বলে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতি হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন। ‘দেশব্যাপী বিএনপিসহ বিরোধী নেতাকর্মীদের ওপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে’ এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পত্রিকায় একটি সংবাদের কথা উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, ‘আসন ভাগ করছেন। ১০০ আসন এবং ৭০ আসন। যারা আসন ভাগ করছেন, আমরা আপনাদের পা ভাগ করে দেব। আসন ভাগের নির্বাচন বাংলাদেশে হবে না। কোনো আঁতাতের নির্বাচন বাংলাদেশে হতে দেওয়া হবে না।’ নেতাকর্মীদেরকে উদ্দেশ্য করে বিএনপির এই নীতিনির্ধারক বলেন, ‘আমাদের যার ওপর হামলা-জুলুম হবে, আমরা একযোগে ঝাঁপিয়ে পড়ব। কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।  আর যে প্রতিরোধ গড়ে উঠেছে, এই প্রতিরোধ ও প্রত্যাঘাতের মাধ্যমেই আমরা এই আওয়ামী লীগ সরকারের পতন ঘটাব।’

এ সময় তিনি বলেন, ‘দেশে মাথাপিছু আয় বেড়েছে ২ হাজার ৮৮২ টাকা নাকি ২৮ টাকা।  কার যে মাথাপিছু আয় বেড়েছে- তা আমি জানি না। কিন্তু আওয়ামী লীগের যে মাথাপিছু আয় বেড়েছে এতে কোনো সন্দেহ নেই। আর যে বাচ্চাটা মায়ের পেটে আছে, তার মাথায় লোন হচ্ছে ৪৯২ ডলার!’ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকের সভাপতিত্বে এবং দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ প্রমুখ বক্তব্য দেন।

 

 

কিউএনবি/আয়শা/১২ই মে, ২০২২/২৯ বৈশাখ, ১৪২৯/বিকাল ৫:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit