শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইটের টিকিট বিক্রি শুরু বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোনো ছবি দেশের ১৯ জেলায় রাতের মধ্যে ঝড়ের শঙ্কা ব্রাজিল সাপোর্টাররা হতাশ, আর্জেটিনারা বিশ্বকাপের স্বপ্ন দেখছে: ক্রীড়া প্রতিমন্ত্রী প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ হচ্ছে না উত্তাল বেলুচিস্তান, চারদিনে পুলিশ-সেনাসহ নিহত ৯৬ বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী রাঙামাটিতে ৯৮ স্থানে পাহাড় ধস, রাঙামাটি-খাগড়াছড়ি যোগাযোগ বিচ্ছিন্ন যে আইনে আ.লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

দুই প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করল ব্রাজিল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ১২৭ Time View

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার সঙ্গে প্রীতি ম্যাচ বাতিল করেছে ব্রাজিল। আগামী ১১ জুন অস্ট্রেলিয়ার মেলবোর্নে হওয়ার কথা ছিল চির প্রতিদ্বন্দ্বি দুই দলের মধ্যকার প্রীতি ম্যাচটি।সে ম্যাচ বাতিল করলেও জুনে আরো দুটি প্রীতি ম্যাচ খেলবে সেলেকাওরা। দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে মাঠে নামবে নেইমাররা।

আর সেই দুটি ম্যাচের জন্য ২৭ সদস্যের দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ তিতে। দলে রয়েছে চমক। ২৭ সদস্যের দলে চমক হিসেবে জায়গা পেয়েছেন পালমেইরাস মিডফিল্ডার দানিলো। ইনজুরির কারণে দলে বাদ পড়েছেন আর্থুর ও এন্তোনি। বর্ষীয়ান ডিফেন্ডার দানি আলভেসকে রাখা হয়েছে দলে। ফিরেছেন গ্যাব্রিয়েল জেসুস, অ্যালেক্স সান্দ্রো আর ম্যাথিউজ কুনহা। আগামী ২ জুন দক্ষিণ কোরিয়ার বিপক্ষে সিওলে এবং ৬ জুন জাপানের বিপক্ষে টোকিওতে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল।

ব্রাজিল স্কোয়াড

গোলরক্ষক: আলিসন, এডারসন, ওয়েভারটন

ডিফেন্ডার: দানি আলভেস, দানিলো, আলেক্স সান্দ্রো, আলেক্স তেল্লেস, আরানা, এডার মিলিতাও, গ্যাব্রিয়েল মাগালায়েস, মার্কুইনস, থিয়াগো সিলভা।

মিডফিল্ডার: দানিলো, ব্রুনো গুইমারেস, কাসেমিরো, ফাবিনহো, ফ্রেড, লুকাস পাকুয়েতা, ফিলিপে কুটিনহো।

ফরোয়ার্ড: ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, মার্টিনেল্লি, নেইমার, রিচার্লিসন, রাফিনহা, গ্যাব্রিয়েল জেসুস, ম্যাথিউস কুনহা।


তথ্যসূত্র: ফ্রান্স২৪

 

 

কিউএনবি/আয়শা/১২ই মে, ২০২২/২৯ বৈশাখ, ১৪২৯/বিকাল ৪:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit