শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম
এআই দিয়ে প্রয়াত অভিনেতার মুখে সংলাপ বসালেন পরিচালক বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন ভারতে ডিজিটাল প্রতারণার শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ দেবে ব্যাংক ইথিওপিয়াকে ১২ যুদ্ধবিমান ও চার এস-৪০০ দিচ্ছে রাশিয়া, নেপথ্যে কী? এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের স্থান পরিবর্তন চ্যাটজিপিটির পরামর্শে ওষুধের মাত্রা কমিয়ে রোগীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা এলপিজি বিক্রির কমিশন দুই থেকে তিনগুণ বাড়ানোর প্রস্তাব সারেনি বিমানের ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, ভাগ্য বদলাবে কি নবায়ন চুক্তিতে? পর্যটনে এআই ও টেকসই গন্তব্যের বার্তা নিয়ে ঢাকায় বিটিটিএফ শুরু

বেসরকারি হজ প্যাকেজ সর্বনিম্ন ৪ লাখ ৬৩ হাজার টাকা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ১২৯ Time View

ডেস্ক নিউজ : বেসরকারি ব্যবস্থাপনায় ৪ লাখ ৬৩ হাজার ৭৪৪ টাকা নির্ধারণ করে সর্বনিম্ন মূল্যের প্যাকেজ ঘোষণা করেছে হজ এসেন্সিজ এসাসিয়েশন অব বাংলাদেশ হাব। 

বৃহস্পতিবার (১২ মে) রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে হাবের সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা করেন।

হাবের সভাপতি বলেন, এই প্যাকেজের মধ্যে কোরবানির খরচ অর্ন্তভুক্ত করা হয়নি। এজন্য হজ যাত্রীদের অতিরিক্ত আরও প্রায় ২০ হাজার টাকা ব্যয় করতে হবে। 

তিনি বলেন, সাধারণ প্যাকেজের হজযাত্রীদের পবিত্র হারাম শরীফের বাইরের চত্বরের সীমানার এক হাজার থেকে এক হাজার ৫শ’ মিটার দূরত্বে আবাসনের ব্যবস্থা করা হবে।

বাড়ি ভাড়া ও অতিরিক্ত চার্জের কারণে এবার হজের খরচ কিছুটা বেড়েছে বলে জানান হাব সভাপতি শাহাদাত হোসাইন তসলিম। 

যারা হজে যেতে ইচ্ছুক তাদের আগামী ১৮ই মের মধ্যে টাকা জমা দেয়ার সময় বেধে দেয়া হয়েছে।

এর আগে বুধবার (১১ মে) সরকারিভাবে দুটি প্যাকেজ অনুমোদন দেওয়া হয়। প্যাকেজ-১ এ ৫ লাখ ২৭ হাজার ৩৪০ এবং প্যাকেজ-২ এ ৪ লাখ ৬২ হাজার ১৫০ টাকা খরচ ধরা হয়েছে।

উল্লেখ্য, করোনাভাইরাস মহামারির বিধিনিষেধের মুখে গত দুই বছর বাংলাদেশি হজযাত্রীরা হজ পালন করতে পারেননি।

কিউএনবি/অনিমা/১২.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit