শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইটের টিকিট বিক্রি শুরু বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোনো ছবি দেশের ১৯ জেলায় রাতের মধ্যে ঝড়ের শঙ্কা ব্রাজিল সাপোর্টাররা হতাশ, আর্জেটিনারা বিশ্বকাপের স্বপ্ন দেখছে: ক্রীড়া প্রতিমন্ত্রী প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ হচ্ছে না উত্তাল বেলুচিস্তান, চারদিনে পুলিশ-সেনাসহ নিহত ৯৬ বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী রাঙামাটিতে ৯৮ স্থানে পাহাড় ধস, রাঙামাটি-খাগড়াছড়ি যোগাযোগ বিচ্ছিন্ন যে আইনে আ.লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

‘গোল্ডেন ডাক’ মেরে হেসে সাজঘরে ফেরা নিয়ে যা বললেন কোহলি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ২২৮ Time View

স্পোর্টস ডেস্ক : ক্যারিয়ারের সবচেয়ে বাজে ফর্ম চলছে বিরাট কোহলির। তাও দীর্ঘ সময় ধরে। নেতৃত্ব হারিয়েছেন জাতীয় দলের, ব্যাটে রান নেই, আইপিএল দলেরও নেতৃত্ব ছেড়ে দিয়েছেন।

এবারের আইপিএলে তিনবার গোল্ডেন ডাক মেরেছেন কোহলি। মোট ১২ ইনিংসে কোহলির রান সংখ্যা মাত্র ২১৬। 

আইপিএলে মোট ছয়বার প্রথম বলেই আউট হয়েছেন কোহলি, যার তিনটিই এবারের আইপিএলে। এই তিনটির মধ্যে আবার দুবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে, একবার লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে।

মজার বিষয় হলো— প্রতিবারই কোহলি ডাগআউটে ফিরেছেন হেসে হেসে।  অবশ্য তা ছিল অবিশ্বাসের হাসি।

এসব বিষয় নিয়ে রীতিমতো সমালোচনা আর কটাক্ষ হজম করতে হচ্ছে ভারত দলের এ তারকাকে। 

সমালোচনার মধ্যে নিজের সেই হাসির কারণ জানালেন ভারত দলের সাবেক অধিনায়ক।

নিজের দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অফিসিয়াল টুইটারে দেওয়া এক সাক্ষাৎকারে কোহলি বলেন, ‘প্রথম বলে আউট হওয়া…হে, ঈশ্বর! এমন কিছু যে কখনই ঘটেনি আমার ক্যারিয়ারে। সে কারণেই আমি আউট হওয়ার পর হেসেছি। আমার কাছে মনে হলো—  আমার জীবনের মুদ্রার সব পিঠই দেখা হয়ে গেল। অনেক দিন পর এক খেলাতেই অনেক কিছু দেখলাম।’ 

আইপিএলে কোহলির বাজে ফর্ম নিয়ে স্বদেশি কিংবদন্তি সুনীল গাভাস্কার বলেছেন, বিরাট হয়তো তার সব রান তুলে রেখেছেন ভারতীয় দলের জন্য। 

গাভাস্কারের সেই মন্তব্য হয়তো ভালো লাগেনি কোহলির। বিতর্ক এড়িয়ে সমালোচনা নিয়ে কোহলি বলেন, ‘আমার জীবনটা তো যাপন করি আমি, তারা করেন না।’

কোহলি জানান, বাজে ফর্মের কারণে তার মনের মধ্যে যে কী ধরনের ঝড় বয়ে যাচ্ছে, যা অন্য কেউ অনুভব করতে পারবেন না।

কোহলি বলেন, ‘আমি জানি আমার মনের অবস্থা কী! আমি যা অনুভব করছি, সেটি অন্যরা কেউ-ই অনুভব করতে পারবেন না। অন্যরা তো আমার ওই মুহূর্তগুলো বুঝতে পারবেন না। আমি কীভাবে এসব কথাবার্তা থেকে দূরে থাকতে পারি! আপনাকে হয় টিভি মিউট করে রাখতে হবে, অথবা বাইরের আলোচনা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে। আমি দুটিই করার চেষ্টা করছি।’ 

কিউএনবি/অনিমা/১২.০৫.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit