শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইটের টিকিট বিক্রি শুরু বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোনো ছবি দেশের ১৯ জেলায় রাতের মধ্যে ঝড়ের শঙ্কা ব্রাজিল সাপোর্টাররা হতাশ, আর্জেটিনারা বিশ্বকাপের স্বপ্ন দেখছে: ক্রীড়া প্রতিমন্ত্রী প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ হচ্ছে না উত্তাল বেলুচিস্তান, চারদিনে পুলিশ-সেনাসহ নিহত ৯৬ বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী রাঙামাটিতে ৯৮ স্থানে পাহাড় ধস, রাঙামাটি-খাগড়াছড়ি যোগাযোগ বিচ্ছিন্ন যে আইনে আ.লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

মাঠে নেমেই জিতল ইউক্রেন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ১৩৮ Time View

স্পোর্টস ডেস্ক : গত ফেব্রুয়ারির শেষ দিক থেকেই ইউক্রেনে খেলার বলের বদলে উড়ছে বোমা, মর্টারশেল।  রাশিয়ার সেনাদের আগ্রাসনে ইউরোপের এই দেশটির জনজীবন স্থবির হয়ে পড়েছে।  যুদ্ধ পরিস্থিতিতে বাতিল হয়েছে ইউক্রেনের ফুটবল লিগ।

বিভীষিকাময় অবস্থায় বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচেও দেশটির জাতীয় দল অংশ নেওয়া ছিল অনিশ্চয়তার দোলাচলে।

তবে সেই অনিশ্চয়ার কুয়াশা কাটিয়ে মাঠে ফিরেছে ইউক্রেনের জাতীয় ফুটবল দল।
 
আগামী ১ জুন স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফ ম্যাচটি খেলবেন জেলেনস্কির দেশের ফুটবলাররা। 

সেই ম্যাচ জিতলেই আসন্ন কাতার বিশ্বকাপে জায়গা পেয়ে যাবে দলটি।

ম্যাচটি জেতাই এখন বড় চ্যালেঞ্জ। কারণ যুদ্ধের কারণে গত দুই মাস মাঠেই নামা হয়নি ইউক্রেনের খেলোয়াড়দের।  তাদের মানসিক অবস্থায়ও সুবিধার নয়।

তবে এসব প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে জার্মানিতে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে ইউক্রেন।  সেই ম্যাচটি জিতেও নিয়েছেন তারা।

জার্মান ক্লাব বরুশিয়া মনশেনগ্লাডবাখের বিপক্ষে ম্যাচটি ২-১ গোলে জিতেছে ইউক্রেন। ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর এটিই ছিল তাদের প্রথম ম্যাচ।

২০ হাজার দর্শক জার্মানির বরুশিয়া পার্কের গ্যালারিতে বসে ম্যাচটি উপভোগ করেছে। এদের মধ্যে চিল ইউক্রেনের নাগরিকরাও। তাদের জন্য ম্যাচটি বিনামূল্যে দেখার সুযোগ ছিল। 

জানা গেছে, ম্যাচ থেকে প্রাপ্ত আয়ের পুরো অর্থ রাশিয়া-ইউক্রেন যুদ্ধে কাজ করা দাতব্য প্রতিষ্ঠানগুলোকে প্রদান করা হবে।

তথ্যসূত্র: ওয়াশিংটন পোস্ট

কিউএনবি/অনিমা/১২.০৫.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit