শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

শেখ কামালের স্মৃতিচারণে যা বললেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ মে, ২০২২
  • ১২৩ Time View

ডেস্ক নিউজ : ‘১৯৭৫ সালের জুলাই মাসে আমি ও রেহানা যখন জার্মানিতে যাই, তখন নববিবাহিত শেখ কামালকে জিজ্ঞেস করেছিলাম, তোর জন্য কী আনব? সে বলেছিল, আবাহনীর জন্য বিখ্যাত অ্যাডিডাস বুট এনো।’

জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান অনুষ্ঠানে ছোট ভাই শহিদ শেখ কামালের স্মৃতিচারণ করতে গিয়ে কথাগুলো বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বুধবার ওসমানী স্মৃতি মিলনায়তনে ৮৫ জন ক্রীড়াবিদ ও সংগঠককে আট বছরের পুরস্কার একসঙ্গে দেওয়া হয়। প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যোগ দিয়ে পুরস্কার তুলে দেন।

তিনি আরও বলেন, ‘কামাল নিজের কিংবা তার স্ত্রী সুলতানার জন্য কিছুই চায়নি। কেবল বলেছিল আবাহনীর খেলোয়াড়দের জন্য অ্যাডিডাসের বুট আনতে। কতটা ভালোবাসত সে খেলাধুলাকে।’ 

প্রধানমন্ত্রী অশ্রুসজল নয়নে বলেন, ‘সেই সুযোগ আমি আর পাইনি। অ্যাডিডাসের বুট কামালের হাতে তুলে দিতে পারিনি।’

কিউএনবি/অনিমা/১১.০৫.২০২২ খ্রিস্টাব্দ/রাত ১১:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit