বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

‘এটি বাংলাদেশ, শ্রীলংকা নয়’

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ মে, ২০২২
  • ১৩৭ Time View

ডেস্ক নিউজ : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, ষড়যন্ত্র করে ক্ষমতায় আসার স্বপ্ন বিএনপির দুঃস্বপ্ন হবে। সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বিএনপি আন্দোলনের হুমকি দিচ্ছে। এসব হুমকি দিয়ে কোনো লাভ হবে না। মাথায় রাখতে হবে- এটি বাংলাদেশ, শ্রীলংকা নয়। তিনি বলেন, বঙ্গবন্ধুর এ বাংলাদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি-জামায়াত কোনো রকম ষড়যন্ত্র করে পার পাওয়ার সুযোগ নেই। রাজনীতি করেন, গণতান্ত্রিক পন্থায় নির্বাচনে অংশগ্রহণ করেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন। যদি জনগণের রায় পান, তাহলে ক্ষমতায় আসার স্বপ্ন দেখেন। 

বুধবার দুপুরে ১৯ বছর পর লক্ষ্মীপুর পৌর ও সদর থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পৌর শহরের এন আহম্মদীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়। হানিফ আরও বলেন, বিএনপি-জামায়াত দেশের উন্নতি চায় না। কারণ তারা তাদের প্রভু পাকিস্তানের উন্নয়নের ব্যর্থতার পরিচয় দিচ্ছে। যে পাকিস্তান একসময় আমাদের শোষণ করেছে, তাদের রিজার্ভ এখন ১৮ বিলিয়ন ডলারের নিচে। আর আমাদের ‘রিজার্ভ এখন ৫০ ডলার বিলিয়ন’ ছাড়িয়ে গেছে। পাকিস্তানের দ্বিগুণের বেশি। সব সেক্টরে আমরা এখন তাদের চেয়ে এগিয়ে আছি। এটা বিএনপির পছন্দ হয় না। 

তিনি আরও বলেন, শ্রীলংকার অবস্থা দেখে বাংলাদেশের দিবা স্বপ্ন দেখার কোনো কারণ নেই। শ্রীলংকার দূরবস্থা ছিল, তারা দেউলিয়া হয়ে গেছে। আর বাংলাদেশ সমৃদ্ধশালী হচ্ছে। বাংলাদেশে প্রতিবছর প্রবৃদ্ধির হার বাড়ছে। বাংলাদেশ নিয়ে আপনাদের দুঃশ্চিন্তা করার দরকার নেই। বিএনপি হাওয়া ভবন বানিয়ে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে দেশে অর্থনৈতিক সমৃদ্ধি এনেছেন। বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরীর সভাপতিত্বে এতে উদ্বোধনী বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু। এতে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি। 

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক মো. শাহজাহান, আওয়ামী লীগ নেতা এম আলাউদ্দিন, মিজানুর রহিম, মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, এমএ মমিন পাটওয়ারী, সামছুল ইসলাম পাটওয়ারী ও রাসেল মাহমুদ ভূঁইয়া মান্না প্রমুখ। 

 

 

কিউএনবি/আয়শা/১১ই মে, ২০২২/২৮ বৈশাখ, ১৪২৯/রাত ৮:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit