শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম

ফাইনালে হেরে হতাশ করলেন রোমান-দিয়ারা

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ মে, ২০২২
  • ১৩২ Time View

স্পোর্টস ডেস্ক : রিকার্ভ ও কম্পাউন্ড মিলিয়ে চারটি ইভেন্টের ফাইনালে উঠেছিল বাংলাদেশ। চারটিতেই স্বর্ণ জয়ের লক্ষ্য থাকলেও একটিতেও পেরে ওঠেননি বাংলাদেশের আর্চাররা। ব্যক্তিগত, দলীয় চার ইভেন্টেই রুপা পদকে সন্তুষ্ট থাকতে হয়েছে।ইরাকের সুলেমানিয়ায় এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং (স্টেজ-২) বুধবার রিকার্ভ পুরুষ এককের ফাইনালের ভারতের মৃণাল চৌহানের কাছে ৬-২ সেট পয়েন্টে হেরে যান দেশ সেরা আর্চার রোমান সানা।প্রথম সেট ২৮-২৬ পয়েন্টে হেরে যান রোমান। তবে পরের দুই সেট লড়াই করে ২৬-২৬, ২৭-২৭ পয়েন্টে ড্র করেছিলেন। কিন্তু চতুর্থ সেটে আর পেরে ওঠেননি, হেরে যান ২৯-২৫ পয়েন্টে।

একই দিনে পুরুষ দলগত রিকার্ভের ফাইনালে ভারতের কাছে ৫-১ সেট পয়েন্টে হেরে যায় বাংলাদেশ। আব্দুর রহমান আলিফ, মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ও রোমান সানাকে নিয়ে গড়া বাংলাদেশ দল প্রথম সেট ৫৫-৫৫ পয়েন্টে ড্র করলেও দ্বিতীয় সেট দল হেরে যায় ৫৫-৫৭ পয়েন্টে। তৃতীয় সেটে লড়াই করে হেরে যায় ৫৬-৫৪ পয়েন্টে।মেয়েদের দলগত রিকার্ভে ভারতের কাছে ফাইনালে ৫-৪ সেট পয়েন্টে হেরে রুপা পায় বাংলাদেশ। দলের হয়ে খেলেন নাসরিন আক্তার, বিউটি রায় ও দিয়া সিদ্দিকী। মঙ্গলবার কম্পাউন্ড পুরুষ দলগত বিভাগে ভারতের কাছে ২২৪-২১৮ স্কোরে হেরে রুপা পায় বাংলাদেশ।

একই দিনে কম্পাউন্ড মহিলা দলগত, কম্পাউন্ড মিশ্র দলগত ও কম্পাউন্ড মহিলা এককের ব্রোঞ্জ জিতেছিল বাংলাদেশ। রিকার্ভ মেয়েদের এককের ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচের দুই প্রতিযোগী ছিলেন বাংলাদেশের। বিউটি রায়কে ৭-১ সেট পয়েন্টে হারিয়ে ব্রোঞ্জ পেয়েছেন দিয়া। ব্যক্তিগত ও দলীয় মিলিয়ে ইরাকের এই ইভেন্টে বাংলাদেশ পেয়েছে চারটি করে রুপা ও ব্রোঞ্জ।

 

 

কিউএনবি/আয়শা/১১ই মে, ২০২২/২৮ বৈশাখ, ১৪২৯/সন্ধ্যা ৬:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit