বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

ক্লপের চোখে মানে একটা ‘মেশিন’

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ মে, ২০২২
  • ১১৯ Time View

স্পোর্টস ডেস্ক : লিগ শিরোপা রেসে এমনিতেই ম্যানচেস্টার সিটির থেকে খানিকটা পিছিয়ে পড়েছে লিভারপুল তারউপর কাল অ্যাস্টন ভিলার বিপক্ষে পয়েন্ট হারানোর শঙ্কা জেগেছিল ইয়র্গেন ক্লপের দলের। শুরুর তিন মিনিটেই গোল খেয়ে পিছিয়ে পড়লেও দ্রুতই সাড়া দিয়ে সমতায় ফিরে লিভারপুল। কিন্তু এরপর জয়সূচক গোল পেতে বেগ পেতে হচ্ছিলো অল রেডদের। আক্রমণেও তেমন ধারালো ছিলনা মোহাম্মদ সালাহরা। তবে শেষ পর্যন্ত ৬৫মিনিটে সাদিও মানের ফ্লিক হেডে করা গোল লিভারপুলকে তিন পয়েন্ট এনে দিয়েছে। চলতি মৌসুমে মানের এটি ২২তম গোল। আর লিগে করেছেন ১৫টি।  

অ্যাস্টন ভিলার বিপক্ষে মানের এই গোলের পর তাকে প্রশংসায় ভাসিয়েছেন কোচ ইয়র্গেন ক্লপ। এক পর্যায়ে মানেকে মেশিন বলে আখ্যায়িত করেছেন। ক্লপ বলেন,’সে (মানে) একটা মেশিন, খেলার পর তাকে আমি বলেছি এটা। দুর্দান্ত এক ফুটবলার সে। খেলার সেই মুহূর্তে বাকি সবার শরীর যখন আর চলছে না ততটা, সেখানে সে টেকনিক, তাড়না ও শারীরিক সক্ষমতা মিলিয়ে অসাধারণ। সত্যি বলতে, তাকে দেখলেই এটা বোঝা যায়। আজকের গোলটি যেমন, দুর্দান্ত। সে দারুণ এবং বিশ্বমানের ফুটবলার। ‘৩৬ ম্যাচে ৮৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে লিভারপুল। এক ম্যাচে কম খেলে ৮৬ পয়েন্ট নিয়ে লিগ শিরোপা জয়ের সুবাস পাচ্ছে ম্যানচেস্টার সিটি। আজ রাতে উলভসের বিপক্ষে তিন পয়েন্ট পেলেই লিভারপুলকে তিন পয়েন্টে এগিয়ে যাবে গার্দিওলার দল।

 

 

কিউএনবি/আয়শা/১১ই মে, ২০২২/২৮ বৈশাখ, ১৪২৯/বিকাল ৪:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit