সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম

শরীয়তপুর সদর হাসপাতাল বিনা চিকিৎসায় বাড়ি ফিরল ১০৫ শিশু রোগি

খোরশেদ বাবুল, শরীয়তপুর জেলা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১১ মে, ২০২২
  • ২২২ Time View

খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি : বুধবার সকাল থেকে ৬ ঘন্টা অপেক্ষা করে শরীয়তপুর সদর হাসপাতাল থেকে বিনা চিকিৎসায় ১০৫ জন শিশু রোগি বাড়ি ফিরতে বাধ্য হয়েছে। হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. রাজেশ মজুমদার বিনাছুটিতে হাসপাতালে অনুপস্থিত থাকায় এই পরিস্থিতির শিকার হয় শিশু রোগিরা।সদর হাসপাতাল থেকে জানাগেছে, ১০০ শয্যার এই হাসপাতালে শিশু চিকিৎসক হিসেবে ডা. রাজেশ মজুমদার দায়িত্ব পালন করে আসছে। গত ৯ মে সোমবার থেকে একই বিভাগে ডা. মিজানুর রহমান যোগদান করে ছুটিতে চলে যায়। ডা. মিজানুর রহমান ছুটি থেকে না ফেরা পর্যন্ত ডা. রাজেশ মজুমদার দায়িত্ব পালন করবে মর্মে সিদ্ধান্ত হয়। হাপাতাল বহির্বিভাগের টিকিট কাউন্টার থেকে নতুন ৯২ ও পুরাতন ১৩ শিশু রোগীর টিকেট সরবরাহ করে। টিকেট হাতে রোগিরা ডাক্তারের কক্ষের সামনে ৬ ঘন্টা অপেক্ষা করেও ডাক্তারের দেখা পায়নি। ডাক্তারের কক্ষের সামনে বসে থাকা ব্যক্তিগত নারীকর্মী জানায় স্যার এখনও আসেনি তবে কখন আসবে তাও তার জানা নাই।

মাইমুনা নামের ৫ মাস বয়সি শিশুকে নিয়ে হাসপাতালে ডাক্তারের জন্য অপেক্ষা করা মা পলি আক্তার জানায়, তিনি অসুস্থ মেয়েকে নিয়ে সূর্য্যমনির কাচিকাটা গ্রাম থেকে এসে ডাক্তারের জন্য সকাল থেকে অপেক্ষা করছে। এখনও ডাক্তারের দেখা পায়নি সে।এই বিষয়ে কথা বলার জন্য ডা. রাজেশ মজুমদারের মুঠোফোনে একাধিকবার কল করেও কোন সাড়া পাওয়া যায়নি।সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুস সোবাহান বলেন, শিশু ডা. মিজানুর রহমান ২ দিন পূর্বে যোগদান করে। ডা. মিজানুর রহমান ডা. রাজেশ মজুমদারের সাথে আলাপ করে ছুটিতে যায়। ডা. মিজানুর রহমান ছুটি থেকে না ফেরা পর্যন্ত ডা. রাজেশ মজুমদার হাসপাতালের বহির্বিভাগে রোগি দেখার দায়িত্ব নেয়। আজ সকাল থেকে শিশু রোগি হাসপাতালে ভীড় জামায়। কিন্তু কোন ছুটি বা অনুমতি ছাড়া ডা. রাজেশ মজুমদার অনুপস্থিত রয়েছে। এতে রোগির ভোগান্তি হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হবে।

কিউএনবি/অনিমা/১১ই মে, ২০২২/২৮ বৈশাখ, ১৪২৯/বিকাল ৩:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit