বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

সাকিব করোনা পজিটিভ; খেলবেন না শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ১০৮ Time View

স্পোর্টস ডেসক্ : শ্রীলঙ্কার বিপক্ষে দেশের মাটিতে টেস্ট সিরিজ শুরুর আগে করোনা পজিটিভ হয়েছেন সাকিব আল হাসান। আজ মঙ্গলবার সকালেই তিনি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন। শ্রীলঙ্কা সিরিজের প্রটোকল অনুযায়ী তার দুটি করোনা পরীক্ষা করানো হয়। এন্টিজেন এবং পিসিআর উভয় পরীক্ষাতেই তিনি ‘পজিটিভ’ হয়েছেন। এখন ঢাকার বাসায় আইসোলেশনে আছেন বিশ্বসেরা অল-রাউন্ডার। সাকিব দেশের হয়ে সর্বশেষ টেস্ট খেলেছেন গত ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে। তার করোনা আক্রান্ত হওয়ার খবর নিয়ে বিসিবির চিকিৎসক মনজুর হোসেন চৌধুরী বলেছেন, ‘সাকিব আল হাসান গতকাল দেশে এসেছেন। দেশে ফেরার পর করোনা পরীক্ষায় তিনি পজিটিভ হয়েছেন। তিনি এখন নিজের বাসায় আইসোলেশনে আছেন। প্রথম টেস্টে খেলবেন না তিনি। ‘

আগামী ১৫ মে থেকে চট্টগ্রামে শুরু হতে যাচ্ছে প্রথম টেস্ট। প্রটোকল অনুযায়ী, সাকিবকে পাঁচদিন আইসোলেশনে থাকতে হবে। তারপর আবার তার করোনা পরীক্ষা হবে। তার মানে নিশ্চিতভাবেই প্রথম টেস্ট খেলা হচ্ছে না সাকিবের।  এরপর ২৩ মের মিরপুর টেস্টে সাকিব খেলবেন কি না, সেটি নির্ভর করবে করোনা পরীক্ষার ফলাফলের ওপর।

 

 

কিউএনবি/আয়শা/১০ই মে, ২০২২/২৬ বৈশাখ, ১৪২৯/রাত ৮:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit