মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম

কুষ্টিয়ায় এক গোডাউনেই মিললো ৪০ হাজার লিটার সয়াবিন তেল

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ২৩১ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে শহরের একটি গোডাউনে ৪০ হাজার লিটার সয়াবিন তেলের সন্ধান পাওয়া গেছে। এ অপরাধে দোকানের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে এ জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুষ্টিয়া জেলা কার্যালয়। অধিদপ্তরের কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুচন্দন মন্ডলের নেতৃত্বে শহরের বড় বাজার ও পৌর বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযান শেষে সহকারী পরিচালক সুচন্দন মন্ডল সাংবাদিকদের জানান, বড় বাজার এলাকায় মেসার্স ফুড প্রোডাক্টস নামের একটি গোডাউনে ৪০ হাজার লিটার সয়াবিন তেলের মজুত পাওয়া যায়।

বিপুল পরিমাণ এই তেল ক্রেতা সাধারণের কাছে বিক্রি না করে মজুত করে রাখা হয়েছিল। এ সময় তেল বিক্রি না করে মজুত করে রাখার অপরাধে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরও জানান, শহরের পৌর বাজারে অধিক মূল্যে সয়াবিন তেল বিক্রি করার অপরাধে মা স্টোরকে এক হাজার টাকা এবং বোতলের তেল ঢেলে খোলা হিসেবে অধিক মূল্যে বিক্রি করায় সবুজ সাথী স্টোরকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনার সময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর (ভারপ্রাপ্ত) সুলতানা রেবেকা নাসরীন, সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা আব্দুস সালাম তরফদার ও পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১০ই মে, ২০২২/২৬ বৈশাখ, ১৪২৯/সন্ধ্যা ৭:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit