বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

‘সালমান খানকে চিনি না, শুধু রশিদ খানকে চিনি’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ১২৯ Time View

স্পোর্টস ডেস্ক : পাঞ্জাব কিংসের ম্যাচ থাকলে মাঝেমধ্যেই রুপালি জগতের অনেক তারকাকে দেখা যায় গ্যালারিতে। দলের মালিকই তো বলিউড তারকা প্রীতি জিনতা।  অথচ সেই দলের বিদেশি বোলার কাগিসো রাবাদা বলিউড সুপারস্টার সালমান খানকে চেনেন না। তবে তিনি অন্য এক ‘খান’কে চেনেন, তিনি আফগান স্পিন মহাতারকা রশিদ খান।

পাঞ্জাবের অনুশীলনের পর এক সাক্ষাৎকারে রাবাদাকে সঞ্চালিকা প্রশ্ন করেন, ‘আপনি সালমান খানকে চেনেন?’ জবাবে রাবাদা বলেন, ‘না, আমি শুধু রশিদ খানকে চিনি। ‘ সালমানের বদলে রাবাদা আফগান লেগ স্পিনারের নাম বলায় সঞ্চালিকা হেসে গড়িয়ে পড়েন। পরে অবশ্য সালমানের ‘ওয়ান্টেড’ ছবির জনপ্রিয় সংলাপ বলতে শোনা যায় রাবাদাকে।

এই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন পাঞ্জাবের আরো কয়েকজন বিদেশি ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজের বোলার ওডিন স্মিথকে সানি দেওলের ছবির সংলাপ বলতে শোনা যায়। অস্ট্রেলিয়ার ক্রিকেটার নাথান এলিসকে সঞ্চালিকা প্রশ্ন করেন, তিনি শাহরুখ খানকে চেনেন কি না। জবাবে এলিস জানান, তিনি চেনেন। সেই সঙ্গে শাহরুখের ছবির সংলাপও শোনা গেছে তার মুখে।

 

 

কিউএনবি/আয়শা/১০ই মে, ২০২২/২৬ বৈশাখ, ১৪২৯/সন্ধ্যা ৬:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit