বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম
অতি চালাকের গলায় দড়ি বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছে কতবার, এগিয়ে কারা? পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। আল্লাহর প্রিয় বান্দা কারা? যাদের তিনি ভালোবাসেন শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি,শিক্ষকের গলায় জুতার মালা আশুলিয়ায় শিক্ষকের অবহেলায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু 

অবশেষে বিয়ে করতে বাদ্ধ্য হলেন প্রানী সম্পদ অফিসার

এম এ সাজেদুল ইসলাম (সাগর), নবাবগঞ্জ (দিনাজপুর)
  • Update Time : মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ২৮০ Time View

এম এ সাজেদুল ইসলাম (সাগর), নবাবগঞ্জ (দিনাজপুর) : দিনাজপুরের নবাবগঞ্জে প্রেমিকার চাপের মূখে বিয়ে করতে হয়েছে প্রেমিক প্রাণী সম্পদ অফিসের ভেটেরেনারী সার্জন ডাঃ শফিউল আলমকে। রবিবার ৮ মে বিকালে উপজেলা পরিষদে তাদের বিয়ের রেজীষ্ট্রী সম্পন্ন করা হয়।এ সময় সরকারী কর্মকর্তা পুলিশ জন প্রতিনিধি প্রেমিক ও প্রেমিকার স্বজন সহ নানা শ্রেণী ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।এ ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়কে কেন্দ্র করে বিষয়টি নিয়ে বিভিন্ন স্থানে আলোচনা চলছে।

জানা যায় ভেটেরেনারী সার্জন ডাঃ শফিউল আলম নবাবগঞ্জ উপজেলার দাউদপুর অফিসে চাকুরী করাকালীন ওই এলাকার এক মেয়ের সাথে সম্পর্ক গড়ে তোলেন। প্রায় ৩ বছরের বেশি সময় ধরে তাদের সম্পর্ক চলে। এমতাবস্থায় ডাঃ শফিউল আলমের পদোন্নতি জনিত কারণে অন্যত্র বদলি হয়। রবিবার ডাঃ শফিউল ইসলাম দাউদপুর থেকে তার জিনিস প্রত্র নিয়ে যাওয়ার প্রাক্কালে প্রেমিকা ও স্থানীয়দের বাধার মূখে পড়েন।এম তাবস্থায় থানা পুলিশ সংবাদ পেয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এরপর উপজেলা পরিষদে আলাপ আলোচনার পর বিয়ের সিদ্ধান্ত হয় এবং সেখানেই তাদের বিয়ে রেজীষ্ট্রী সম্পন্ন করা হয়।

বিষয়টি নিয়ে ডাঃ শফিউল আলমের সাথে মন্তব্যের জন্য মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়েই ফোন কল কেটে দেন। উল্লেখ্য ডাঃ শফিউল আলমের বাড়ী রংপুরের মিঠাপুকুর উপজেলা এলাকায় বলে জানা গেছে।

কিউএনবি/অনিমা/১০ই মে, ২০২২/২৭ বৈশাখ, ১৪২৯/দুপুর ২:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit