সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

ফুলবাড়িতে বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজ ছাত্রীকে ধর্ষণ

রাশিদুল ইসলাম, কুড়িগ্রাম
  • Update Time : সোমবার, ৯ মে, ২০২২
  • ১৬৭ Time View

রাশিদুল ইসলাম, কুড়িগ্রাম : কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করার ঘটনা ঘটেছে। ঘটনাটি উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের। ধর্ষণের শিকার হওয়া ওই কলেজ ছাত্রী বিয়ের দাবিতে ধর্ষকের বাড়িতে অবস্থান নিলে জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশ জানতে পেরে তাকে উদ্ধার করে। এ ঘটনায় ওই কলজে ছাত্রী বাদী হয়ে ফুলবাড়ী থানায় একটি নারী শিশু নির্যাতন মামলা দায়ের করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার কাশিপুর ইউনিয়নের কাশিয়াবাড়ী এলাকার সাইফুর রহমানের ছেলে মামুন সরকারের সঙ্গে স্থানীয় ডিগ্রী মহাবদ্যিালয়ে অধ্যায়নরত অবস্থায় পরিচয় ঘটে। পরিচয়ের সুযোগ নিয়ে মামুন তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই কলেজ ছাত্রীর বোনের বাড়িতে গত (২৫ এপ্রলি) জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে। বিষয়টি এলাকায় জানাজানি হলে মামুন অন্যত্রে বিয়ে করে। প্রেমিকের বিয়ের খবর জানতে পেরে মামুনের বাড়িতে গত শনিবার সকালে বিয়ের দাবিতে অনশন করেন। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করতে না পেরে জরুরী সবো ৯৯৯ কল দিলে ফুলবাড়ী থানা পুলিশ রোববার ভোরে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ধর্ষণের শিকার ছাত্রী জানান, মামুন আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করেছে। আমি এর বিচার চাই। তা না হলে আমি আত্মহত্যা করব। এ ব্যাপারে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে ওই ছাত্রী বাদী হয়ে রোববার ফুলবাড়ি থানায় একটি মামলা দায়ের করছেনে। ফুলবাড়ি থানার মামলা নং ০১। তাকে পরীক্ষার জন্য কুড়িগ্রামে পাঠানো হয়েছে।

 

কিউএনবি/আয়শা/৯ই মে, ২০২২/২৫ বৈশাখ, ১৪২৯/বিকাল ৫:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit