শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম

প্রতিদান দিচ্ছেন হাসারাঙ্গা

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ মে, ২০২২
  • ১২৫ Time View

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরের ৫৪তম ম্যাচে গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদের। ম্যাচে ৬৭ রানের জয় পেয়েছে বেঙ্গালুরু। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আরসিবি টস জিতে প্রথমে ব্যাট করে তিন উইকেট হারিয়ে ১৯২ রান তুলে। জবাবে হায়দরাবাদ ১২৫ রানে গুটিয়ে যায়। আরসিবি’র জয়ের নায়ক ছিলেন শ্রীলঙ্কার স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা।

একাই ৫ উইকেট শিকার করেছেন এই লঙ্কান স্পিনার। চার ওভার বল করে মাত্র ১৮ রান দেন তিনি। হন ম্যাচের সেরাও। ম্যাচের পর তিনি বললেন,  ‘লেগস্পিনাররা উইকেট-টেকিং বোলার। আমার দলও সেটাই ভাবে। আমি প্রচুর ডট বল করি। চেষ্টা করি উইকেট নেওয়ার। দলে এটাই আমার ভূমিকা। এই মুহূর্তে যে জায়গায় আমি আছি, তা নিয়ে আমি খুশি। ’হাসারাঙ্গা আরো বলেন, ‘আমি মাঝের দিকের ওভারে উইকেট নিয়ে প্রতিপক্ষকে চাপে রাখার চেষ্টা করি। চলতি আইপিএলে শ্রীলঙ্কার চারজন ক্রিকেটার খেলছে। মহেশ থিকসানা (চেন্নাই), দুশমান্তা চামিরা (লখনউ), ভানুকা রাজাপাক্ষে পাঞ্জাব) ও আমি। শ্রীলঙ্কা দলের তিন প্রধান বোলারই খেলছে। আমাদের আইপিএল অভিজ্ঞতা শ্রীলঙ্কায় গিয়ে কাজে লাগবে। ’ উল্লেখ্য যে, এই মৌসুমে হাসারাঙ্গাকে ১০ কোটি ৭৫ লাখ রুপিতে দলে ভেড়ায় আরসিবি। ১২ ম্যাচে ২১ উইকেট নিয়ে এই চড়া মূল্যের প্রতিদান দিচ্ছেন হাসারাঙ্গা।

 

 

কিউএনবি/আয়শা/৯ই মে, ২০২২/২৫ বৈশাখ, ১৪২৯/দুপুর ২:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit