শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম
অনলাইন জুয়ার প্রতিবাদ করায় হামলার শিকার শিক্ষক আরিফুলের মৃত্যু, আসামিদের বাড়িঘরে অগ্নিসংযোগ দেশের মূল সড়ক নেটওয়ার্কে ভোলাকে যুক্ত করার সিদ্ধান্ত রসুলপুর আমড়া ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযান চালিয়ে ৬ লক্ষ টাকার মাদক আটক॥ ফুলবাড়ীতে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে॥ শামীম কায়সারকে ধর্ম প্রতিমন্ত্রী করায় হেফাজতে ইসলামের তীব্র প্রতিবাদ ও উদ্বেগ প্রকাশ শিশুদের গোপনীয়তা লঙ্ঘন মামলা নিষ্পত্তিতে যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার দেবে টিকটক আজকের স্বর্ণের দাম: ২২ আগস্ট ২০২৬ রোনালদোর ৯৭৭তম গোল: টানা ২৫ মৌসুমে গোলের অনন্য কীর্তি ১০ ইঞ্চির পিজ্জা অর্ডার করে পেলেন ৭ ইঞ্চি, মোটা অঙ্কের ক্ষতিপূরণ কারাগারে ইমরান খান ‘চরম নির্যাতনের’ শিকার : বোন উজমা খান

রেলে কী ঘটেছিল সেই রাতে? জানতে তদন্ত কমিটি

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ মে, ২০২২
  • ২৫৫ Time View

ডেস্কনিউজঃ রেলমন্ত্রীর আত্মীয় পরিচয় দিয়ে বিনা টিকিটে রেল ভ্রমণ করা এবং তাদেরকে জরিমানা করার কারণে রেলের একজন কর্মীকে শাস্তির বিষয়টি নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। এ নিয়ে আজ শনিবার রেলমন্ত্রী নুরুল ইসলাম জানিয়েছেন, ওই তিনজন তার আত্মীয় কি না তা তিনি জানেন না। তবে বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে ভাড়াসহ জরিমানা আদায় ও টিটিইকে সাময়িক বরখাস্তের ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন হয়েছে।

এর আগে, সাময়িক বরখাস্ত হওয়া সেই ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) শফিকুল ইসলামকে পশ্চিমাঞ্চল পাকশী বিভাগীয় রেলওয়ে কার্যালয়ে তলব করা হয়েছে।

তিন সদস্যের কমিটিতে পাকশী বিভাগীয় সহকারী পরিবহন কর্মকর্তা সাজেদুল ইসলামকে প্রধান করা হয়েছে। গঠিত তদন্ত কমিটিকে দুই কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে বরখাস্তকৃত টিটিই শফিকুল ইসলামকে অনেকটা ‘মানসিক রোগী’ হিসেবে উল্লেখ করে রেল মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তরে একটি ব্যাখ্যা দিয়েছেন পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিন। তিনি এক বিবৃতিতে উল্লেখ করেছেন, শফিকুল ‘মানসিক রোগী’ নন, ‘মানসিক হীনম্মন্যতায়’ ভুগছেন।

বৃহস্পতিবার মধ্যরাতে পাবনার ঈশ্বরদীতে রেলমন্ত্রীর আত্মীয় পরিচয়ে বিনা টিকিটধারী তিন ট্রেনযাত্রীকে জরিমানাসহ ভাড়া আদায় করেন টিটিই শফিকুল ইসলাম। পরে তিনি রেলমন্ত্রীর ওই তিন আত্মীয়ের সঙ্গে ‘অসদাচরণ’ করেছেন এমন অভিযোগে তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। শুক্রবার থেকে এ আদেশ কার্যকর হয়েছে বলে জানা গেছে।

সাময়িক বরখাস্তকৃত শফিকুল ইসলাম বলেন, এটিওর নির্দেশে তিনি ওই যাত্রীর টিকিট করে ভাড়া নিয়েছেন। এ নিয়ে কোনো উচ্চবাচ্য হয়নি।

কিউএনবি/বিপুল/০৭ মে ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ০৭:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit