সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

রান্নায় হাল ধরবে রোবট!

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ মে, ২০২২
  • ১৭৯ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : ইংল্যান্ডের ক্যামব্রিজ শহরে অবস্থিত এ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন, রোবট রাঁধুনিকে পুরোপুরি তৈরি করা সম্ভব হলে রান্নার অনেক কাজই সহজ হয়ে যাবে। ইতিমধ্যে গবেষকদের অক্লান্ত প্রচেষ্টায় রোবট রাঁধুনি ডিমের অমলেট বানাতে সক্ষম হয়েছে, যা গবেষকদের আশার আলো বাড়িয়ে দিয়েছে আরও কয়েক গুণ।

রোবটের কার্যক্ষমতা বাড়াতে আরও গবেষণার প্রয়োজন বলে মনে করছেন তারা। এ বিষয়ে একটি রিপোর্টও সম্প্রতি প্রকাশ করেছেন গবেষকরা।ওই রিপোর্টে জানানো হয়েছে, কোনো খাবার চেখে দেখতে দিলে তা চিবিয়ে দেখবে রোবট। ধাপে ধাপে মসলা আর লবণের মাত্রা ঠিক আছে কি না তাও বোঝার দক্ষতা থাকবে এই রোবটের।

গবেষকরা মনে করছেন, এই দক্ষতা ছাড়া রোবটকে রাঁধুনি করে গড়ে তোলার কোনো মানে নেই। তাই বাণিজ্যিকভাবে রোবট তৈরি করতে হলে এই গুণ অবশ্যই রোবটের মধ্যে থাকতে হবে। আশা করা হচ্ছে, এসব কাজই করে দিতে পারবে উদ্ভাবিত নতুন এ রাঁধুনি রোবট।

সূত্র: আনন্দবাজার পত্রিকা   

 

 

কিউএনবি/আয়শা/৭ই মে, ২০২২/২৪ বৈশাখ, ১৪২৯//বিকাল ৩:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit