বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

করোনা টিকা সংগ্রহে ২০ হাজার কোটি টাকা সাশ্রয় করেছে সরকার: তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ মে, ২০২২
  • ১২৪ Time View

ডেস্ক নিউজ : তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সরকার বিভিন্ন সূত্র থেকে করোনাভাইরাসের টিকা সংগ্রহ করে ২০ হাজার কোটি টাকা সাশ্রয় করেছে, এটা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে। বৃহস্পতিবার (৫ মে) রাতে কক্সবাজারে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইউরোলোজিক্যাল সার্জনস (বাউস) আয়োজিত ১৬তম আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলন ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, বাংলাদেশের চিকিৎসকরা অনেক মেধাবী, তারা যেভাবে মাইন্ড এপ্লাই করতে পারেন অন্য দেশের চিকিৎসকরা পারেন না। চিকিৎসকরা সচেষ্ট থাকলে বিদেশ থেকে এদেশে চিকিৎসা নিতে আসবে মানুষ।

ইনানীর হোটেল রয়েল টিউলিপ বীচ পার্লের সম্মেলন কক্ষে বাউস সভাপতি অধ্যাপক হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. অধ্যাপক এবিএম খোরশেদ আলম, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি এম ইকবাল আর্সানাল, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএর মহাসচিব ডা. এহেতাশামুল হক চৌধুরী, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রশাসন অধ্যাপক চয়েফ উদ্দীন আহমেদ।

সম্মেলনে বক্তব্য রাখেন বাউসের মহাসচিব ডা. অধ্যাপক তৌহিদ মোহাম্মদ সাইফুল হোসেন দীপু, ইউরোলোজি সোসাইটি ইন্ডিয়ার সভাপতি ডা. রাবিন্দ্র বালাচন্দ্র সাবনিস। ‌‘কিডনি দান করুন, জীবন বাঁচান’ প্রতিপাদ্যে আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনে চীন, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ভারত, আমেরিকার ১০ জনসহ মোট ৩৪২ জন বিশেষজ্ঞ ইউরোলোজি চিকিৎসক এতে অংশ নেবেন। কিডনি চিকিৎসার আধুনিকায়ন, কিডনি দানে উৎসাহ ও সচেতনতা বাড়াতে আয়োজিত ৩ দিনে এ সম্মেলন শেষ হবে ৭ মে।

 

 

কিউএনবি/আয়শা/৬ই মে, ২০২২/১৮ বৈশাখ, ১৪২৯/সকাল ১০:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit