বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

ভয়াবহ দুঃশাসন প্রতিরোধে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে জনগণ : ফখরুল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২
  • ১১৫ Time View

ডেস্কনিউজঃ জনগণ এখন আওয়ামী সরকারের ভয়াবহ দুঃশাসন প্রতিরোধে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার (৫ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন।

বিএনপি নেতা জহির উদ্দিন স্বপনের বাসভবনে হামলা ও নিজ এলাকায় ঈদের নামাজ আদায় করতে না দেওয়ার ঘোষণায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘পবিত্র ঈদুল ফিতরের পূর্বের রাতে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝরা) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা জহির উদ্দিন স্বপনের বাসভবনে আওয়ামী সন্ত্রাসীদের হামলা নিঃসন্দেহে চরম কাপুরুষতা। সারা দেশকেই এরা রক্তারক্তি ও হানাহানির অন্ধকারে ঢেকে দিয়েছে।

জোর করে ক্ষমতায় টিকে থাকতে গিয়ে বর্তমান অবৈধ সরকার তাদের দলের সন্ত্রাসীদেরকে দুষ্কর্ম সংঘটনের আশকারা দিয়ে বিরোধী মত ও বিশ্বাসীদের মানুষের ওপর চড়াও হচ্ছে। ’

মির্জা ফখরুল আরো বলেন, বরিশালে বিএনপি নেতা জহির উদ্দিন স্বপনের বাসভবনে আওয়ামী সন্ত্রাসীদের হামলা এবং তাকে নিজ এলাকায় ঈদের নামাজ আদায় করতে না দেওয়ার ঘোষণা সেটিরই নির্মম বহিঃপ্রকাশ।

বিএনপি মহাসচিব বলেন, ‘গুম, অহরহণ, খুন, গুপ্তহত্যা, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গলাবাজি ও অপপ্রচারই বর্তমান ভোটারবিহীন সরকারের টিকে থাকার অবলম্বন। রাষ্ট্র পরিচালনার সব ক্ষেত্রে নজিরবিহীন ব্যর্থতা আড়াল করতেই সরকার দেশব্যাপী একের পর এক অমানবিক ও নৃশংস তাণ্ডব ঘটাচ্ছে। দেশের মানুষের জীবনকে নিরাপত্তাহীন করতে আওয়ামী সরকারের সমকক্ষ খুঁজে পাওয়া যাবে না। ’

মির্জা ফখরুল বলেন, ‘ক্ষমতার মোহে এরা দেশকে গণতন্ত্রশূন্য করে নিজেদেরকে বিবেকবর্জিত ও মনুষ্যত্বহীন করে তুলেছে। গণতন্ত্রের মূলোৎপাটন করে সরকারের ভয়াবহ দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠকে নির্মমভাবে স্তব্ধ করে যাচ্ছে শুধুমাত্র ক্ষমতার বেপরোয়া যথেচ্ছাচার টিকিয়ে রাখার জন্য। কিন্তু জনগণ এখন আওয়ামী সরকারের ভয়াবহ দুঃশাসন প্রতিরোধে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। ’

জহির উদ্দিন স্বপনের বাসভবনে আওয়ামী সন্ত্রাসীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে মির্জা ফখরুল অবিলম্বে দুষ্কৃতকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

কিউএনবি/বিপুল/০৫ মে ২০২২ খ্রিস্টাব্দ / দুপুর ০২:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit