শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম
‘যুক্তরাষ্ট্র বা পশ্চিমা কোনো শক্তির কাছে নতিস্বীকার করবে না ইরান’ মেসিকে দলে চাননি এক কোচ, লা মাসিয়ার রিপোর্টে বেরোল চাঞ্চল্যকর তথ্য সাংবাদিক আলিফ হত্যাকারীদের,২৪ ঘন্টার মধ্যে আটকের আল্টিমেটাম দিলেন সাংবাদিক নেতারা  চোটের ধকল সইতে না পেরে স্কটিশ বোলারের অবসরের ঘোষণা এশীয় সহযোগিতা জোরদারে তিনটি উদ্যোগ প্রস্তাব পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুনের রাঙামাটি শহরে পুলিশের অভিযানে ছাগল চোরসহ আটক ১১; ছাগল উদ্ধার ড্রেনের পাশে পড়ে ছিল নবজাতক, অতঃপর বড়বাড়িতে বসুন্ধরা ক্রীড়া চক্রের ক্লাব ভবনের উদ্বোধন শারদীয় দূর্গাপূজা-২০২৬ উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক ১০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন  আশুলিয়ায় হাবিব এগ্রোর নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

চ্যাম্পিয়ন্স লিগে অবিশ্বাস্যভাবে ফাইনালে রিয়াল মাদ্রিদ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২
  • ১১৪ Time View

স্পোর্টস ডেস্ক : অবিশ্বাস্যভাবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। খেলার ৮৯ মিনিট পর্যন্ত যে দল ০-১ গোলে পিছিয়ে, তারাই শেষ পর্যন্ত জিতে গেল ৩-১ গোলে। সিটির মাঠে প্রথম লেগে ৪-৩ গোলে হেরে যাওয়া রিয়াল এই জয়ের ফলে দুই লেগ মিলিয়ে ৬-৫ গোলে ফাইনালে নাম লিখিয়ে ফেলল। ফাইনালে তারা খেলবে লিভারপুলের বিরুদ্ধে।

রিয়ালের ঘুরে ৯০তম মিনিটে। এ সময় বেনজেমার ক্রসে কাছ থেকে পায়ের টোকায় সমতা টানেন রদ্রিগো। দ্বিতীয়ার্ধে টনি ক্রুসের বদলি নামা এই ব্রাজিলিয়ান যোগ করা সময়ের প্রথম মিনিটে আবার জালে বল পাঠান। কারভাহালের ক্রসে ঠিক মতো হেড করতে পারেননি মার্কো আসেনসিও, তার পেছনেই থাকা অরক্ষিত রদ্রিগো কাজে লাগান সুবর্ণ সুযোগ।

দুই লেগ মিলিয়ে স্কোরলাইন দাঁড়ায় ৫-৫। যোগ করা সময়েই দুই দলের সামনে সুযোগ আসে ম্যাচ শেষ করে দেওয়ার। রদ্রিগোর হ্যাটট্রিক হওয়া ঠেকান এদেরসন। ডি-বক্সে অরক্ষিত ফোডেন উড়িয়ে মারেন বল।

ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ানোর কিছুক্ষণ পরই আবারো সিটির জালে বল! ৯৫তম মিনিটে সফল স্পট কিকে রিয়ালকে এগিয়ে নেন বেনজেমা। ডি-বক্সে ফরাসি ফরোয়ার্ডকে সিটির দিয়াস ফাউল করায় পেনাল্টি পেয়েছিল রিয়াল।

কিউএনবি/অনিমা/৫ই মে, ২০২২/১৯ বৈশাখ, ১৪২৯/সকাল ৯:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit