বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম
ভয়াবহ হাম প্রাদুর্ভাবের মুখে বাংলাদেশ, বাড়ছে শিশু মৃত্যুর ঝুঁকি: রয়টার্সের প্রতিবেদন কক্সবাজারে ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য গ্রেপ্তার পাট রফতানি করে ১০ বছরে বাংলাদেশের আয় ৮৪ হাজার কোটি টাকা ডিজিটাল ফিতনার বিস্তার ও ইসলামের প্রতিকার আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা ঈমানের দাবি কেরানীগঞ্জে কারখানা সিলগালা, লাখ টাকা জরিমানা স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব কিনছেন মেসি ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ, এনসিপি নেত্রী কারাগারে ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসের আপত্তি, নীরব সম্মানে বিশেষ বার্তা ফারুক ও ওমরের স্ত্রীকে ডিভোর্সে গুণতে হবে ২২ হাজার ৯৪৫ কোটি টাকা!

কুমিল্লায় বাড়ি থেকে ডেকে নিয়ে তরুণকে ছুরিকাঘাতে খুন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২
  • ২১৭ Time View

ডেস্কনিউজঃ কুমিল্লায় পূর্ব বিরোধের জের ধরে এক তরুণকে বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে খুন করার ঘটনা ঘটেছে। আজ বুধবার (৪ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুমিল্লা সদর উপজেলার গোমতী নদীর বেড়িবাঁধের পালপাড়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান।

নিহত মোহাম্মদ শুভ (১৮) উপজেলার আড়াইওরা গ্রামের জাকির হোসেনের ছেলে। তিনি ‘টিকটক’ ও ‘লাইকি’ অ্যাপস দিয়ে নানা ধরনের ভিডিও তৈরি করতেন। এসব ভিডিও ফেসবুকেও পোস্ট দিতেন।

ওসি সহিদুর রহমান বলেন, আজ বুধবার সন্ধ্যায় বাড়ির অদূরে গোমতী নদীর বেড়িবাঁধ পালপাড়া ব্রিজ এলাকায় কয়েকজন যুবক শুভর ওপর হামলা চালায়। এ সময় ওই তরুণের বুকে ও পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সহিদুর রহমান আরো বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। হত্যাকারীদের ধরতে অভিযান চলছে। বৃহস্পতিবার সকালে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিহতের মরদেহের ময়নাতদন্ত হবে।

বুধবার রাতে নিহতের বাবা জাকির হোসেন বলেন, বিকেলে কয়েকটি ছেলে এসে শুভকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। ছেলেগুলোকে আমাদের এলাকার বলে শুনেছি, তবে তাদের নাম-পরিচয় এখনো জানি না। আমার ছেলেকে ডেকে নিয়ে পূর্বপরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা। আমি ছেলে হত্যার বিচার চাই। খুনিদের ফাঁসি চাই।

কিউএনবি/বিপুল/বুধবার, ০৪ মে ২০২২খ্রিস্টাব্দ/ রাত ১১.৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit