সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

তথ‌্যমন্ত্রী যখন গা‌ড়িচালক

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ মে, ২০২২
  • ১৩৭ Time View

ডেস্ক নিউজ : স্থানীয় নেতাকর্মীদের নিয়ে ‘চাঁদের গাড়ি’ নামে পরিচিত ছাদহীন গাড়ি চালিয়ে নিজ গ্রাম সুখবিলাস ও নির্বাচনী এলাকায় সর্ব সাধারণের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। ঈদ উল ফিতরের দিন মঙ্গলবার বিকেলে রাঙ্গুনিয়া উপজেলায় হাছান মাহমুদ এলাকাবাসীর সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে বের হন। এ সময় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইউনুছ তার চাঁদের গাড়ি নিয়ে উপস্থিত হলে মন্ত্রী নিজেই চালকের আসনে বসেন। নেতাকর্মীদের সাথে করে তিনি মেঠোপথ ধরে পদুয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে যান ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন, তাদের খোঁজখবর নেন।

এলাকা ভ্রমণের শেষদিকে মন্ত্রীর সহধর্মিণী নুরান ফাতিমা ও পরিবারের অন্যান্য সদস্যরাও যোগ দিলে দলীয় নেতাকর্মী ও স্থানীয়রা আরো উচ্ছ্বসিত হয়ে ওঠেন। এ সময় সুখবিলাস গ্রামের হাটের একটি চায়ের দোকানে তাদের নিয়ে চা পান করেন তথ্যমন্ত্রী। রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু জাফর, মন্ত্রীর বাল্যবন্ধু অনুপম বড়ুয়া, তাতু বড়ুয়া, রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সভাপতি শামসুদ্দোহা সিকদার আরজুসহ এলাকার মানুষ এ সময় মন্ত্রীর সাথে ছিলেন।

সুখবিলাস গ্রামের রফিকুল আলম বলেন, রাষ্ট্রের একজন মন্ত্রী হয়েও ড. হাছান মাহমুদ সবসময় এলাকাবাসীর খোঁজ-খবর রাখেন। প্রতি ঈদে গ্রামে এসে যেভাবে সকল সম্প্রদায়ের মানুষের সাথে মিশে যান, সেটা যেমন এক অনন্য দৃষ্টান্ত তেমনি আনন্দের।

 

 

কিউএনবি/আয়শা/৪ঠা মে, ২০২২/১৮ বৈশাখ, ১৪২৯/সন্ধ্যা ৭:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit