বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

ভারতের মহারাষ্ট্রে গরমে ২৫ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ মে, ২০২২
  • ১২৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মহারাষ্ট্রে তীব্র গরমে ২৫ জনের মৃত্যু হয়েছে। গত পাঁচ বছরে মহারাষ্ট্রে গরমে এত মানুষের মৃত্যু এটিই প্রথম।

গত কয়েকদিন ধরে উত্তর মহারাষ্ট্র, মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া এবং বিধর্ভে তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপরে থাকছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

ভারতীয় পত্রিকাগুলো জানিয়েছে, মহারাষ্ট্রে সব থেকে বেশি মৃত্যুর খবর এসেছে বিদর্ভ থেকে। অসহ্য গরমে সেখানে প্রাণ হারিয়েছে ১৫ জন। দ্বিতীয় স্থানে রয়েছে নাগপুর। সেখানে মারা গেছে ১১জন। মারাঠাওয়াড়ায় মৃতের সংখ্যা ৬। উত্তর মহারাষ্ট্রের জালগাঁওতে মৃত্যু হয়েছে চারজন এবং আকোলায় তিন জন। অমরাবতীতে একজন। রাজ্যের প্রায় ৪০০ মানুষের সানস্ট্রোক হয়েছে। সানস্ট্রোকে সবচেয়ে বেশি আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে নাগপুরে।

এর আগে ২০১৬ সালে তীব্র দাবদাহে মহারাষ্ট্রে ১৯ জন মারা গিয়েছিলেন। তারপর এবারই মহারাষ্ট্রে সর্বোচ্চ তাপমাত্রা দেখা গেল।

সাধারণত মে-জুনে ভারতে দাবদাহ নিয়মিত ঘটনা হলেও চলতি বছর মার্চেই উচ্চ তাপমাত্রাসহ গ্রীষ্ম শুরু হয়ে যায়। এবার মার্চের সর্বোচ্চ গড় তাপমাত্রা ১২২ বছরের মধ্যে সর্বোচ্চ ছিল। ওই মাস থেকেই দাবদাহ দেখা দিতে শুরু করে।

আইএমডির জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা নরেশ কুমার চলতি দাবদাহের জন্য স্থানীয় বায়ুমণ্ডলীয় কারণকে দায়ী করেছেন।

কিউএনবি/অনিমা/০৪ মে ২০২২খ্রিস্টাব্দ/সকাল ৯:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit