শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম

ঈদ উদযাপন করায় মুসলিমদের অভিনন্দন জানিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ মে, ২০২২
  • ১৫৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রুশ আগ্রাসনের মধ্যে যুদ্ধ উপেক্ষা করে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করায় ইউক্রেনের সব মুসলিমকে অভিনন্দন জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

ঈদের জামাতের ভিডিও শেয়ার করে সামাজিক যোগাযোগমাধ্যমে মুসলিমদের প্রশংসা করেছে ইউক্রেনের সেনাবাহিনী।খবর আরব নিউজের।   

এক ভিডিও বার্তায় দেশটির সেনাবাহিনী বলেছে, সেনাবাহিনীতে কর্মরত এবং বেসামরিক মুসলিম ইউক্রেনীয়দের আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি।

রুশ আগ্রাসনের মধ্যে তারা অত্যন্ত সাহসীকতার সঙ্গে ধর্মীয় উৎসব পালন করেছেন।উল্লেখ্য, ইউক্রেনে মোট জনসংখ্যার মাত্র ১ শতাংশ মুসলিম।

যুদ্ধের মধ্যেই ইউেক্রেনের মুসলিমরা সোমবার উদযাপিত করেছেন পবিত্র ঈদুল ফিতর।

রাজধানী কিয়েভে ইসলামিক কমিউনিটি সেন্টার মসজিদে অনুষ্ঠিত ঈদের জামাতে বিপুল সংখ্যক মুসল্লি সমাবেত হয়েছেন।

স্থানীয়দের মধ্যে ঈদুল ফিতর রামাদান বায়রাম হিসেবে পরিচিত। ইউক্রেনের মুসলিম কাউন্সিলের প্রেসিডেন্ট সেয়রান আরিফভ আনাদোলুকে বলেন, রুশ সামরিক আগ্রাসনে ইউক্রেনের অনেক মুসলিম বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছেন।

অনেকে দেশ ত্যাগ করে প্রতিবেশী দেশে আশ্রয় নিয়েছেন।তিনি আরও বলেন, এ পরিস্থিতিতে ইউক্রেনের মুসলিমরা দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করছেন।

ইউক্রেনের একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাইফুল্লাহ রশিদভ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বিশ্বের সব মুসলিমের সুখ, সমৃদ্ধি ও শান্তি কামনা করেছেন।
 
ফিলিস্তিন বংশোদ্ভূত ইউক্রেনের নাগরিক আলী আসাদি আশা প্রকাশ করেন শিগগিরই যুদ্ধের অবসান ঘটবে।

জাতিসংঘের হিসেব মতে, গত ২৪ ফেব্রুয়ারি রুশ আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত ইউক্রেনে ২ হাজার ৮৯৯ জন বেসামরিক লোক নিহত এবং ৩ হাজার ২৩৫ আহত হয়েছেন।বাস্তুহারা হয়েছেন ৭৭ লাখ ইউক্রেনীয় এবং দেশ ছেড়েছেন ৫৪ লাখ ইউক্রেনীয়।

কিউএনবি/অনিমা/০৩ মে ২০২২খ্রিস্টাব্দ/রাত ১১:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit