শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইটের টিকিট বিক্রি শুরু বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোনো ছবি দেশের ১৯ জেলায় রাতের মধ্যে ঝড়ের শঙ্কা ব্রাজিল সাপোর্টাররা হতাশ, আর্জেটিনারা বিশ্বকাপের স্বপ্ন দেখছে: ক্রীড়া প্রতিমন্ত্রী প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ হচ্ছে না উত্তাল বেলুচিস্তান, চারদিনে পুলিশ-সেনাসহ নিহত ৯৬ বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী রাঙামাটিতে ৯৮ স্থানে পাহাড় ধস, রাঙামাটি-খাগড়াছড়ি যোগাযোগ বিচ্ছিন্ন যে আইনে আ.লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

বাবার সম্পত্তি বেচে নায়িকা হলেন চট্টগ্রামের মেয়ে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ মে, ২০২২
  • ১৩৭ Time View

বিনোদন ডেস্ক : নায়ক-নায়িকা হওয়ার স্বপ্নে বিভোর থাকেন টিনেজারদের অনেকেই। সেজন্য দৌড়ঝাঁপের কমতি রাখেন না তারা। 

কেউ কেউ সফলতা পান, কেউ আবার ব্যর্থ হয়ে মন খারাপ করে থেমে যান। অনেকে হন প্রতারিত।

তবে নায়িকা হতে সুলতানা রোজ নিপা নামের তরুণী যা করলেন, তা নিয়েই বানানো যাবে সিনেমা। অনেকে বললেন, সিনেমাকেও হারা মানাবে তার নায়িকা হওয়ার নেপথ্য কাহিনি।

নায়িকা হওয়ার স্বপ্ন পূরণের জন্য কী না করেছেন নিপা! 

১৫ বছর ধরে বাড়ি ছাড়া, বাবার সম্পত্তি বিক্রি করেছেন, নিজের ব্যবসার টাকা বিনিয়োগ করেছেন, সিনে জগতের মন্দ লোকের পাল্লায় পড়ে ঠকেছেন; এমন আরও কত কী!

অবশেষে স্বপ্ন পূরণ হলো তার। মঙ্গলবার ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে তার প্রথম সিনেমা। মূলতঃ কারও কাছ থেকে সহায়তা নিজেই বানালেন সিনেমা। তিনি নিজেই হলেন সেই সিনেমার নায়িকা।

সুলতানা রোজ নিপার সেই সিনেমার নাম ‘বড্ড ভালোবাসি’। ঈদ উপলক্ষে মঙ্গলবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি।  

জানা গেছে, এই দিনটির জন্য দীর্ঘ ১৫ বছর সংগ্রাম করেছেন এই তরুণী।এ সিনেমার প্রযোজকও নিপা। নিজের জমানো অর্থ খরচ করে সিনেমাটি বানিয়েছেন তিনি। 

নায়িকা হওয়ার পেছনের দীর্ঘ সংগ্রামের কাহিনির বলতে গিয়ে নিপা বলেন, আমার বাড়ি চট্টগ্রামের আনোয়ারায়। খুব ছোটবেলায় নায়িকা হওয়ার স্বপ্ন জাগে মনে। কিন্তু পরিবার বাঁধ সাধে। কিন্তু আমার জেদ চাপে, যেভাবেই হোক নায়িকা হব। সেই জেদ নিয়েই ঘর ছেড়ে ঢাকায় পাড়ি জমেই।

তিনি জানান, ঢাকায় এ গলি থেকে ও গলি ঘুরেছেন। প্রতারকদের কথায় বিশ্বাস করে ঠকেছেন। কোনোভাবেই কাঙ্ক্ষিত স্বপ্নটা পূরণ হচ্ছিল না।  শেষ পর্যন্ত নিরুপায় হয়ে নিজেই ৮৬ লাখ টাকা ব্যয় করে সিনেমা বানিয়েছেন। 

তিনি বলেন, পৈতৃক সম্পত্তির কিছু অংশ বিক্রি করেছি। এছাড়া আমার বিউটি পার্লার ও গার্মেন্টসের ব্যবসা রয়েছে। সেসব থেকে টাকা জমিয়ে সিনেমায় খরচ করেছি।

প্রসঙ্গত, ‘বড্ড ভালোবাসি’ পরিচালনা করেছেন জুয়েল ফারসি। এতে রোজ নিপার সঙ্গে অভিনয় করেছেন হাসিব খান শান্ত। বাংলাদেশের পাশাপাশি এতে কলকাতার বেশ কয়েকজন অভিনয়শিল্পী কাজ করেছেন।

তবে নিপার ৮৬ লাখ টাকা উঠবে কিনা সেটা নিয়েই সংশয় জেগেছে। মাত্র ৩টি সিনেমা হলে মুক্তি পেয়েছে নিপা অভিনীত এ সিনেমাটি। 

কিউএনবি/অনিমা/০৩ মে ২০২২খ্রিস্টাব্দ/রাত ১১:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit