বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম
ভয়াবহ হাম প্রাদুর্ভাবের মুখে বাংলাদেশ, বাড়ছে শিশু মৃত্যুর ঝুঁকি: রয়টার্সের প্রতিবেদন কক্সবাজারে ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য গ্রেপ্তার পাট রফতানি করে ১০ বছরে বাংলাদেশের আয় ৮৪ হাজার কোটি টাকা ডিজিটাল ফিতনার বিস্তার ও ইসলামের প্রতিকার আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা ঈমানের দাবি কেরানীগঞ্জে কারখানা সিলগালা, লাখ টাকা জরিমানা স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব কিনছেন মেসি ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ, এনসিপি নেত্রী কারাগারে ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসের আপত্তি, নীরব সম্মানে বিশেষ বার্তা ফারুক ও ওমরের স্ত্রীকে ডিভোর্সে গুণতে হবে ২২ হাজার ৯৪৫ কোটি টাকা!

আখাউড়ায় ব্যবসায়ি খুন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ মে, ২০২২
  • ২৮০ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সোমবার রাত পৌনে সাতটার দিকে মো. মহসীন সরকার (৩৫) নামে এক ব্যবসায়ি খুন হয়েছে। মো. মহসীন উপজেলার মোগড়া ইউনিয়নের খলাপাড়া গ্রামের শহিদুল ইসলাম ছেলে। তিনি বিডি ফুডসসহ একাধিক কম্পানির ডিস্ট্রিবিউটর ছিলেন। পৌর এলাকার রাধানগরে রাজীব কটেজে তার ব্যবসায়িক প্রতিষ্ঠান ছিলো। এর পাশেই তিনি নতুন বাড়ি করছিলেন।

মহসীনের সাথে থাকা মো. শফিউল আলম জানান, সন্ধ্যার দিকে মোটর সাইকেলে করে তারা রাধানহর খেকে খলাপাড়া যাচ্ছিলেন। মোটর সাইকেল চালাচ্ছিলেন মহসীন। এ সময় পাঁচ-ছয়জন এসে মহসীনের উপর অতর্কিত হামলা চালান। তাকে ছুরি দিয়ে আঘাত করা হয়। হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারের লোকজন জানান, কিছুদিন আগে মহসীনের বাবাকে অপদস্থ করেন একই এলাকার আউয়াল মিয়ার ছেলে মো. আরিফ। বিষয়টি সামাজিকভাবে মীমাংসা হয়। এরই জের ধরে তাকে হত্যা করা হয়।


হাসপাতালে থাকা মহসীনের বাবা শহিদুল ইসলাম গায়ে লেগে থাকা রক্ত দেখিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। এ ঘটনার জন্য তিনি আরিফকে দায়ী করেন। আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শ্যামল কুমার রায় জানান, মহসীনের বুকে আঘাতের চিহ্ন আছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সরকার জানান, তিনি ঘটনাস্থলে আছে। ঘটনা সম্পর্কে জানার চেষ্টা করছেন।

কিউএনবি/আয়শা/৩রা মে, ২০২২/১৮ বৈশাখ, ১৪২৯/বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit