সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন

আবার মা হচ্ছেন আনুষ্কা!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ মে, ২০২২
  • ১৪২ Time View

স্পোর্টস ডেস্ক : গত বছর জানুয়ারি মাসে আনুষ্কা শর্মা এবং বিরাট কোহলির প্রথম সন্তান ভূমিকার জন্ম হয়।

বছর পেরিয়ে গিয়েছে, তারকা দম্পতি তাদের মেয়ের চেহারা প্রকাশ্যে আনেননি। যদিও খেলার মাঠে ছবি শিকারিদের পাল্লায় পড়ে তাদের পরিকল্পনা ভেস্তে গিয়েছে মাস কয়েক আগে।

গত জানুয়ারি মাসে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার এক দিনের ম্যাচ চলাকালীন গ্যালারিতে আনুষ্কার কোলে দেখা গিয়েছিল মেয়ে ভূমিকাকে।খবর আনন্দবাজার পত্রিকার।  

কিন্তু তার পরেও অভিনেত্রী এবং ক্রিকেটার নিজেদের দিক থেকে সিদ্ধান্তে অটল থেকেছেন। এরই মধ্যে আরেক খবর, আনুষ্কা দ্বিতীয় বার মা হচ্ছেন।

বিরাট ঘরনি অন্তঃসত্ত্বা নন। তা হলে আচমকা এমন খবর কেন রটল? তারকা জ্যোতিষী সঞ্জয় বি জুমানির গণনা অনুযায়ী, আগামী দু’বছরে দ্বিতীয় সন্তান গর্ভে ধারণ করবেন আনুষ্কা।

একইসঙ্গে জ্যোতিষীর দাবি, আগের বারও ভূমিকার জন্মের আগে তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন। সেই সময়ে আনুষ্কার মা সে কথা হেসে উড়িয়ে দিয়েছিলেন।

সঞ্জয়ের কথায়, ‘কোভিড পরিস্থিতির আগে অনুষ্কার মা আমার কাছে আসেন, মেয়ের ভাগ্য গণনা করানোর জন্য।

সেসময় আমি জানিয়েছিলাম, বিরাট-আনুষ্কা অভিভাবক হবেন। তিনি তখন সেই সম্ভাবনা হেসে উড়িয়ে দিয়েছিলেন।

সঞ্জয়ের কথা যদি সত্যি হয়, তবে কি আগামী দু’বছরের মধ্যে ভূমিকা দিদি হতে চলেছে?

কিউএনবি/অনিমা/০৩ মে ২০২২খ্রিস্টাব্দ/বিকাল ৫:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit