বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ন্যায়বিচার ও রোহিঙ্গা প্রত্যাবাসন একসঙ্গে এগোতে হবে তিন দশকের অবদানে বিশেষ সম্মাননা পেলেন রানি মুখার্জি মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের আসিয়ান কাপ অভিযান শুরু যেকোনো বৈধ প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন: প্রতিমন্ত্রী ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের উত্থানের মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন চলছে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, সামনে আরও বড় বিপর্যয়? সিলেটের সড়ক থেকে ৮ মাসে ৫ কোটি টাকা আদায় পুলিশের রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার দুই আসামি গ্রেফতার

রাজধানীর পার্কে রোলার কোস্টার থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ মে, ২০২২
  • ১৪৮ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর শ্যামপুর কদমতলী এলাকার ‘ইকোপার্ক’ নামে একটি পার্কের রোলার কোস্টার থেকে পড়ে রাফি (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ মে) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) দীপঙ্কর বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ দুপুরে ঈদ আনন্দের ঘোরাঘুরি করতে রাফি তার পরিবার এবং বন্ধুদের সঙ্গে বের হয়েছিল। ঘুরাঘুরির একপর্যায়ে তারা কদমতলীতে অবস্থিত ইকোপার্ক নামে একটি পার্কে যায়। সেখানে রাফি রোলার কোস্টারে উঠে। রাইড চলার এক পর্যায়ে রাফি রোলার কোস্টার থেকে নিচে পড়ে যায়। এতে মাথাসহ শরীরের বিভিন্ন অংশে মারাত্মক জখম হয় রাফির। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত রাব্বীর ভাগিনা মো. সাইফ জানায়, তাদের বাসা গেন্ডারিয়া কাঠবাগিচা এলাকায়। রাব্বী স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় দ্বিতীয় শ্রেণিতে পড়তো। দুই ভাই এক বোনেরর মধ্যে ছোট রাব্বী। রাব্বীর মৃত্যুর খবর পেয়ে তার বাবা-মা ওই হাসপাতালে এসেছেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে।

কিউএনবি/অনিমা/০৩ মে ২০২২খ্রিস্টাব্দ/বিকাল ৫:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit