বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

বিল গেটস ও মেলিন্ডা গেটস কি আবার বিবাহ বন্ধনে জড়াবেন ?

Reporter Name
  • Update Time : সোমবার, ২ মে, ২০২২
  • ১২৯ Time View

ডেস্কনিউজঃ ৩০ বছর ধরে স্বামী-স্ত্রী সম্পর্কে আবদ্ধ ছিলেন তারা। তবুও ব্যক্তিগত কারণে সংসার জীবনে ইতি টানেন বিল ও মেলিন্ডা গেটস। গত বছর মে মাসে তারা বিবাহ বিচ্ছেদের ঘোষণা করেন। যদিও দু’জনে একসাথে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনে কাজ করেন এখনো।

এক সাক্ষাৎকারে বিল গেটস জানান, কোভিড পরিস্থিতির মধ্যেই তার পরিবার, বিশেষ করে ছেলেমেয়েদের থেকে দূরে থাকতে হবে এই ভেবেই তার মন ভেঙে পড়েছিল।

সাবেক স্ত্রী মেলিন্ডার সম্পর্কে জিজ্ঞাসা করায় তিনি বলেন, মেলিন্ডার সাথে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। দু’জনে হাতে হাত মিলিয়ে ফাউন্ডেশনের কাজ শুরু করেছিলেন। তিনি নিজেকে ‘ভাগ্যবান’ বলে মনে করেন যে তিনি এখনো মেলিন্ডার সাথে কাজ করছেন।

মেলিন্ডাকে তিনি আবার বিয়ে করতে চান কি না, তা নিয়ে প্রশ্ন করতেই বিল জানান, মেলিন্ডাকে আমি আবার বিয়ে করব কিনা সেই প্রসঙ্গেই বলছি, আমি ওকে ছাড়া অন্য কাউকে বিয়ে করার কথা ভাবতেই পারি না। আমাদের জীবনে অনেক ওঠাপড়া এসেছে। যদিও ভবিষ্যৎ নিয়ে কোনো পরিকল্পনা এখনো করিনি। তবে আমি বৈবাহিক সম্পর্ক অত্যন্ত বাঞ্ছনীয় বলে মনে করি। এর মাধ্যমে কি বিল গেটস আবার মেলিন্ডাকে নিয়ে একসাথে পথ চলার ইঙ্গিত দিলেন?

সূত্র : আনন্দবাজার

কিউএনবি/বিপুল/ ০২ মে ২০২২ খ্রিস্টাব্দ / রাত ১০.৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit