রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রাম জেলা বিএনপি’র কমিটি ভাঙ্গার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসভবনে উঠছেন সাহাবুদ্দিন প্রথম স্বর্ণ ইংল্যান্ডের, স্বাগতিকদের হাসি ডানকান স্কটের হাতে আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদা দিতে হবে: আইনমন্ত্রী নিষিদ্ধ আ.লীগের কার্যক্রম, মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার শার্শায় বিএনপি নেতা সুজা’র ইন্তিকাল ডিবি পরিচয়ে ডাকাতি মামলায় আরো ২ আসামী আটক

ইরানের কাছে জ্বালানি ঋণ ১০০ কোটি ডলারে নামিয়ে আনতে চায় ইরাক

Reporter Name
  • Update Time : সোমবার, ২ মে, ২০২২
  • ১০২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের একজন শীর্ষ পর্যায়ের ব্যবসায়ী ইয়াহিয়া আল ইসহাক বলেছেন, ইরান থেকে বিদ্যুৎ কেনার জন্য প্রতিবেশী ইরাক তার ঋণ ১০০ কোটি ডলারে নামিয়ে আনতে চায়। সাম্প্রতিক বছরগুলোতে এই ঋণের পরিমাণ ৫০০ কোটি ডলার ছাড়িয়ে যায়। ইরান-ইরাক জয়েন্ট চেম্বার অব কমার্সের চেয়ারম্যান ইয়াহিয়া আল ইসহাক এসব কথা বলেছেন। খবর-পার্সটুডের।

তিনি বলেন, ইরান থেকে ইরাক যে বিপুল অর্থের প্রাকৃতিক গ্যাস এবং বিদ্যুৎ কিনেছিল, সম্প্রতি সেই ঋণের বড় অংশ পরিশোধ করেছে। ইয়াহিয়া আল ইসহাক বলেন, ইরাকের বিদ্যুৎমন্ত্রী মাজিদ মাহদী হান্তুশ গত মাসে ইরান সফরের সময় ঋণ পরিশোধের বিষয়ে আলোচনা করেছেন। ইরানের শীর্ষপর্যায়ের এ ব্যবসায়ী বলেন, ইরান থেকে ইরাকে বিদ্যুৎ রপ্তানির জন্য বর্তমানে ১০০ কোটি ডলারের কিছু বেশি ঋণ রয়েছে এবং তা পরিশোধের ব্যাপারে ইরাকি বিদ্যুৎমন্ত্রীর সাম্প্রতিক সফরের সময় আলোচনা হয়।

আল-ইসহাক বলেন, ইরাকের পক্ষ থেকে ঋণ পরিশোধের বিষয়টি নিষ্পত্তি করার পর ইরান সরকার আসন্ন গ্রীষ্ম ও শীতে ইরাকে জ্বালানি রপ্তানি শুরু করতে সম্মত হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২রা মে, ২০২২/১৮ বৈশাখ, ১৪২৯/বিকাল ৫:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit