বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

ফিলিপাইনে অগ্নিকাণ্ডে ঝরল আট প্রাণ, ছয়জনই শিশু

Reporter Name
  • Update Time : সোমবার, ২ মে, ২০২২
  • ১১৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনের রাজধানী ম্যানিলার কাছে একটি আবাসিক এলাকায় একসঙ্গে অনেকগুলো ঘরে আগুন লেগে যায়। জনাকীর্ণ বসতিতে অগ্নিকাণ্ডের এ ঘটনায় অন্তত আটজনের প্রাণহানি ঘটেছে। সেখানে নিহতদের মধ্যে ছয়জনই শিশু বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় সোমবার ভোর ৫টার দিকে আগুনের সূত্রপাত হয়।

আগুনে প্রায় ৮০টি ঘর পুড়ে ধ্বংস হয়ে গেছে। প্রথমে আগুন লাগে কুইজন সিটিতে ফিলিপাইন বিশ্ববিদ্যালয়ের বিস্তীর্ণ ক্যাম্পাসের ভেতরে একটি জনাকীর্ণ বসতিতে অবস্থিত একটি বাড়ির দ্বিতীয় তলায়। পরে সেই আগুন আশেপাশের অন্যান্য বাড়ি-ঘরেও ছড়িয়ে পড়ে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। দমকল বাহিনীর শীর্ষ কর্মকর্তা গ্রেগ বিচাইদা জানিয়েছেন, প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয়েছে।

তিনি আরো জানান, আগুন খুব দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে। অনেকেই এত কম সময়ের ভেতর ঘর থেকে বের হতে পারেননি। ছয় শিশুর মৃত্যু হয়েছে। তবে তাদের বয়স বা এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
সূত্র: বিবিসি।

 

 

কিউএনবি/আয়শা/২রা মে, ২০২২/১৮ বৈশাখ, ১৪২৯/বিকাল ৩:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit