বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

‘রাশিয়ার এলিট ইউনিটে সর্বোচ্চ মাত্রার ক্ষতি, পুনর্গঠন করতে লাগবে কয়েক বছর’

Reporter Name
  • Update Time : সোমবার, ২ মে, ২০২২
  • ১৫০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ভিডিভি এয়ারবর্ন ফোর্সসহ রাশিয়ার কিছু এলিট ইউনিটে ‘সর্বোচ্চ মাত্রার ক্ষয়ক্ষতি’ হয়েছে এবং এই বাহিনী পুনর্গঠন করতে সম্ভবত রাশিয়ার কয়েক বছর সময় লাগবে বলে বলে ইউক্রেন যুদ্ধ নিয়ে নিয়মিত আপডেটে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর বিবিসির। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ান ব্যাটেলিয়নের ট্যাকটিক্যাল গ্রুপের এক-চতুর্থাংশেও বেশি সেনা ইউক্রেনে ‘অকার্যকর’ হয়ে পড়েছে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক টুইটে আরও জানায়, ইউক্রেন আগ্রাসনে রাশিয়ার ১২০টির বেশি ইউনিট মোতায়েন করা হয়েছে; যা রাশিয়ার পাদতিক বাহিনীর এক তৃতীয়াংশ।

ব্রিটিশ সিকিউরিট থিংক ট্যাংক রুসির মতে প্রতিটি রুশ ট্যাকটিক্যাল গ্রুপে আছে সাতশ’ থেকে আটশ’ সেনা। এদিকে, ইউক্রেনের সীমান্তবর্তী রাশিয়ার কুরস্ক অঞ্চলে রোববার বিস্ফোরক যন্ত্র বিস্ফোরিক হয়ে একটি রেলসেতু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অঞ্চলটির সরকার টেলিগ্রাম পোস্টে জানিয়েছে। বিস্ফোরণের ফলে সুডজা-সোসনোভি বোর রেলপথের কোনোপেলকা গ্রামের কাছে সেতুটি আংশিক ক্ষতিগ্রস্ত হয় বলে কুরস্ক থেকে পাওয়া প্রতিবেদনে জানা গেছে। অন্যদিকে, ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় বেলগোরোডে স্থানীয় সময় সোমবার ভোরে দুটি বিস্ফোরণ ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে এ খবর জানিয়েছেন সেখানকার আঞ্চলিক গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ। তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি বলে বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরণের শব্দসহ ভিডিও পোস্ট করার পর গ্ল্যাডকভ জানিয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/২রা মে, ২০২২/১৮ বৈশাখ, ১৪২৯/দুপুর ২:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit