মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গার পলাশপুর জোনের উদ্যােগে ঈদ উপহার, আর্থিক অনুদান, চিকিৎসা সেবা প্রদান আটোয়ারীতে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা খাল খননের মাধ্যমে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছিলেন জিয়াউর রহমান: ভূমিমন্ত্রী দুর্গাপুরে খালের ওপর ৩৫টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন দুর্গম পাহাড়ে গৃহহীন অধিবাসীদের মুখে হাসি ফুটালো বাংলাদেশ সেনাবাহিনী মাটিরাঙ্গার পলাশপুর জোনের উদ্যােগে ঈদ উপহার, আর্থিক অনুদান, চিকিৎসা সেবা প্রদান। ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় নওগাঁ রেসিডেনসিয়াল স্কুলের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হরমুজে যুক্তরাষ্ট্রকে সহায়তায় অন্য দেশগুলো ‘আগ্রহী’ নয়: ট্রাম্প কোনো ব্যাংকই আর দলের হয়ে কাজ করতে পারবে না: গভর্নর

চাঁদরাতে জেমসের ‘আই লাভ ইউ’

Reporter Name
  • Update Time : সোমবার, ২ মে, ২০২২
  • ১১৩ Time View

বিনোদন ডেস্ক : দীর্ঘ নিরবতা ভেঙে সরব হলেন তিনি। যার কণ্ঠে দোল উঠে মনে। তিনি আর কেউ নন, বাংলা ব্যান্ড সংগীতের জীবন্ত কিংবদন্তি মাহফুজ আনাম জেমস। ‘আই লাভ ইউ’ নামের নতুন গান নিয়ে সোমবার (২ মে) চাঁদরাতে দর্শকদের সামনে আসছেন তিনি।

অনুরাগী-শ্রোতাদের একটা দীর্ঘ অভিযোগ-অভিমান ছিল জেমসের নতুন গান না পাওয়া। এবার ভক্তদের সেই অভিমান ভাঙাতে জেমস হাজির হচ্ছেন নতুন গান নিয়ে। গানে গানে এবার সবাইকে ‘আই লাভ ইউ’ বলবেন এই ব্যান্ড তারকা। 

গত শুক্রবার সন্ধ্যায় ঢাকার গুলশান ক্লাবে এক সংবাদ সম্মেলনে গানটি সম্পর্কে বিস্তারিত জানান তিনি। ‘আই লাভ ইউ’ শিরোনামের এই গানের কথা যৌথভাবে লিখেছেন জেমস ও বিশু শিকদার। গাওয়ার পাশাপাশি সুর ও সংগীত পরিচালনা করেছেন জেমস নিজেই।

জেমস বলেন, “অনেকদিন থেকেই আমার যারা কাছের মানুষ, আশপাশের মানুষ বলছিলেন, একটা নতুন গান করেন। আশপাশের মানুষের কথা এতদিন কানে নেইনি। কিন্তু কিছুদিন হলো আমার মাঠের বন্ধুরা, ময়দানের বন্ধুরা, আমার দর্শক-শ্রোতারা একেবারে দাবি করে বসেছিলেন যে এবার নতুন একটা গান লাগবেই। ঠিক সেই সময় বসুন্ধরা ডিজিটালের পক্ষ থেকে একটা আমন্ত্রণ আসে এবং তাদের সঙ্গে কাজ করার স্বাধীনতা পেয়ে আমি নতুন গান করা আবার শুরু করলাম। গানটি আমার সেই ভক্ত শ্রোতাদের জন্য, যারা মাঠে যান, ময়দানে যান আমার জন্য।”

এরইমধ্যে মিউজিক ভিডিওর শুটিংয়েও অংশ নিয়েছেন জেমস, যেটি নির্মাণ করেছেন শাহরিয়ার পলক। 

জেমসের সর্বশেষ প্রকাশিত অ্যালবাম ‘কাল যমুনা’, ২০০৯ সালে সাউন্ডটেকের ব্যানারে প্রকাশিত হয়েছিল।

কিউএনবি/অনিমা/০২ মে ২০২২ খ্রিস্টাব্দ /সকাল ১১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit