বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

সুইডেন-ডেনমার্কের আকাশে রুশ বিমান, রাষ্ট্রদূত তলব

Reporter Name
  • Update Time : সোমবার, ২ মে, ২০২২
  • ৯২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে ডেনমার্ক ও সুইডেন। আকাশসীমা লঙ্ঘন করে রুশ গোয়েন্দা বিমান দেশ দুটিতে ঢুকে পড়ার অভিযোগ উঠেছে। আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সুইডেন ও ডেনমার্ক জানিয়েছে, স্থানীয় সময় গত শুক্রবার সন্ধ্যায় ডেনিশ বাল্টিক দ্বীপ বোর্নহোমের পূর্ব আকাশসীমায় প্রবেশ করে রুশ বিমানটি। এরপর তা সুইডেনে ঢুকে যায়।

ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী জেপ্পে কফোদ বলেছেন, গুপ্তচর বিমান আমাদের আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ায় রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। এ ঘটনাকে অগ্রহণযোগ্য বলে অভিহিত করে তীব্র নিন্দা জানিয়েছেন তিনি।এ ঘটনায় রুশ  দূতকে তলব করেছে সুইডেন। দেশটি বলেছে, ইউক্রেনের সঙ্গে রাশিয়ার চলমান যুদ্ধের মধ্যেই আকাশসীমা লঙ্ঘনের ঘটনা অপেশাদার আচরণ। এক বিবৃতিতে সুইডেনের প্রতিরক্ষা মন্ত্রণলায় জানিয়েছে, রাশিয়ান এন-৩০ প্রপেলার বিমান অনুপ্রবেশের বিষয়টি রেকর্ড করা হয়েছে।
সূত্র: আল-জাজিরা।

 

 

কিউএনবি/আয়শা/২রা মে, ২০২২/১৮ বৈশাখ, ১৪২৯/সকাল ১১:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit