বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

সৌদি আরবে তিন দিনের সফর শেষে আমিরাতে শাহবাজ

Reporter Name
  • Update Time : রবিবার, ১ মে, ২০২২
  • ১৩১ Time View

ডেস্কনিউজঃ সৌদি আরবে তিন দিনের সফর শেষ করে সংযুক্ত আরব আমিরাতে গেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সংযুক্ত আরব আমিরাতে এক দিন অবস্থান করবেন শাহবাজ। শনিবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর দফতর থেকে এমন তথ্য প্রকাশ করা হয়েছে।

সংযুক্ত আরব আমিরাত সফরের সময় আবুধাবির ক্রাউন প্রিন্স ও দেশটির সেনাবাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার শেখ মোহাম্মদ বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের সাথে দেখা করবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর দফতর থেকে বলা হয়েছে, আশা করা হচ্ছে যে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের নেতারা দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। এছাড়া দু’দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়েও আলোচনা করা হবে।

সংযুক্ত আরব আমিরাত সফরে শাহবাজ শরিফের সাথে আছেন পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো-জারদারি, প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ, যোগাযোগমন্ত্রী মাওলানা আসাদ মাহমুদ, তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিষয়ক মন্ত্রী শাহজাইন বুগতি, পাকিস্তান পার্লামেন্টের এমপি খালিদ মকবুল সিদ্দিকি ও মহসিন দাওয়ার। এছাড়া আমিরাত সফরে গেছেন শাহবাজ শরিফের চারজন কর্মচারী।

সূত্র : জিও নিউজ

কিউএনবি/বিপুল/০১ মে ২০২২ খ্রিস্টাব্দ / রাত ৯.৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit