বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ন্যায়বিচার ও রোহিঙ্গা প্রত্যাবাসন একসঙ্গে এগোতে হবে তিন দশকের অবদানে বিশেষ সম্মাননা পেলেন রানি মুখার্জি মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের আসিয়ান কাপ অভিযান শুরু যেকোনো বৈধ প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন: প্রতিমন্ত্রী ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের উত্থানের মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন চলছে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, সামনে আরও বড় বিপর্যয়? সিলেটের সড়ক থেকে ৮ মাসে ৫ কোটি টাকা আদায় পুলিশের রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার দুই আসামি গ্রেফতার

তৃতীয় লিঙ্গের সম্প্রদায়ের সঙ্গে জেসিআই ঢাকা ইয়াংয়ের ঈদ আনন্দ

Reporter Name
  • Update Time : রবিবার, ১ মে, ২০২২
  • ১১১ Time View

ডেস্ক নিউজ : তৃতীয় লিঙ্গ বা বৃহন্নলা সম্প্রদায়ের প্রতি সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গি ভেঙে দিতে রাজধানীর এশিয়াটিক সোসাইটিতে জেসিআই ঢাকা ইয়াং ও আলোর সন্ধানের যৌথ উদ্যোগে উদযাপিত হলো ‘ঈদি ২০২২- বিলিভ ইন ইক্যুয়ালিটি’ অনুষ্ঠানটি। 

শনিবার (৩০ এপ্রিল) জেসিআই ঢাকা ইয়াং, আলোর সন্ধান এবং বৃহন্নলা সম্প্রদায়ের সদস্যবৃন্দের উপস্থিতে এ ঈদ আনন্দ উদযাপন হয়।  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাফিক তেজগাঁও ডিভিশানের এডিশনাল এসপি এস. এম. শামীম (ডি.এম.পি)। বিশেষ অতিথি ছিলেন মোঃ ইমরান হোসেন মোল্লা, এ.সি, ট্রাফিক ডেমরা জোন এবং মোঃ বায়েজিদুর রহমান এ.সি রমনা জোন।

অনুষ্ঠানে আগত প্রত্যেক বৃহন্নলাদের জন্য ছিল আড়াই হাজার টাকা সমমূল্যের ঈদ উপহার সামগ্রী। অনুষ্ঠানে ঈদের আমেজ নিয়ে আসতে ছিল মেহেদী উৎসব এবং সংগীতের ব্যবস্থা। এই অনুষ্ঠানে আগত বৃহন্নলাগণও ঢাকা ইয়াং এবং আলোর সন্ধানের সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। 

অনুষ্ঠানটির মূল পরিকল্পনাকারী ও বাস্তবায়নে ছিলেন জেসিআই ঢাকা ইয়াংয়ের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট রাবেয়া নাসির অভি এবং সার্বিক সহযোগিতায় জেসিআই ঢাকা ইয়াং এর সেক্রেটারী জেনারেল রাজন জাহিদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ইয়াং এবং আলোর সন্ধানের প্রেসিডেন্টদ্বয় এবং সদস্যবৃন্দসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ। 

অনুষ্ঠানে এডিশনাল এসপি এস. এম. শামীম (ডি.এম.পি) বলেন, ‘জেসিআই ঢাকা ইয়াং বরাবরই সমাজে ইতিবাচক পরিবর্তন এবং গঠনমূলক কাজ করে থাকে। বৃহন্নলাদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গী পরিবর্তনের এই ব্যতিক্রমধর্মী উদ্যেগ নিঃসন্দেহে প্রশংসাযোগ্য।’

‘ঈদি ২০২২- বিলিভ ইন ইক্যুয়ালিটি’ তে স্পন্সর হিসাবে পাশে ছিলেন শপথ.কম, সান চিপ্সস এন্ড ড্রিকিং ওয়াটার, জিন্নাহ ট্রেডার্স ও টাইনিটেক আইএনসি।

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ১৮ থেকে ৪০ বছর বয়সী উদ্যমী তরুণদের স্বেচ্ছাসেবামূলক সংগঠন। বাংলাদেশে বর্তমানে জেসিআইয়ের দুই হাজারেরও বেশি সদস্য রয়েছেন।

 

কিউএনবি/অনিমা/ ১লা মে ২০২২ খ্রিস্টাব্দ /বিকাল ৫:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit