শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম
জুলাই শহীদ-আহতদের পরিবারকে সুখবর দিলেন ভূমিমন্ত্রী চবির অধ্যাপক আতিয়ার এবং ঢাবির অধ্যাপক যুবায়েরের নেতৃত্বে ইউটিএলের ২৫ সদস্যের কমিটি গঠন বাংলাদেশে আসবেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগের আহ্বান তথ্যমন্ত্রীর বাংলাদেশ থেকে আসা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানরা অনুপ্রবেশকারী নন: শুভেন্দু আর্জেন্টিনায় কখনো বর্ণবাদের শিকার হইনি: কিকি রামোস হুতিদের হুমকির মাঝেই লোহিত সাগর পাড়ি দিল বাণিজ্যিক জাহাজ পাকিস্তানের পর্বতমালায় তুষারধসে বিশ্বরেকর্ডধারী পর্বতারোহী নির্মল পূর্জার মৃত্যু ঘুমের সময় স্মার্টফোন কেড়ে নিচ্ছে শিশুর ভবিষ্যৎ, আসক্তি কমাতে করণীয় বাংলাদেশে আসবেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী

যে কারণে সংসদ ভবনে হলো না মুহিতের জানাজা

Reporter Name
  • Update Time : রবিবার, ১ মে, ২০২২
  • ১১৮ Time View

ডেস্ক নিউজ : কোনো সংসদ সদস্য সাবেক হোক কিংবা বর্তমান হোক মারা গেলে তার জানাজা সংসদ ভবনে হয়ে থাকে। সেখানে তার সহকর্মীরা প্রয়াত রাজনীতিককে শেষ শ্রদ্ধা জানিয়ে থাকেন। এই রেওয়াজ দীর্ঘদিনের। কিন্তু সাবেক সংসদ সদস্য ও অর্থনীতিবিদ আবুল মাল আবদুল মুহিতের জানাজা সংসদ ভবনে হয়নি। অথচ এই সংসদেই অর্থমন্ত্রী হিসেবে সবচেয়ে বেশি বাজেট পেশ করার রেকর্ড গড়েন মুহিত।  জানা গেছে, করোনাভাইরাস মহামারির গত দুই বছর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় কোনো জানাজা হয়নি।  এরই ধারাবাহিকতায় সেখানে সাবেক এই অর্থমন্ত্রীর জানাজা হয়নি।

তবে শুক্রবার রাতে মুহিতের ভাই পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানিয়েছিলেন, শনিবার বেলা সাড়ে ১১টায় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা হবে। যে কারণে কিছু মানুষ সংসদ চত্বরে গিয়েছিলেন। মনিপুরিপাড়া, মানিক মিয়া অ্যাভিনিউ ও আসাদগেইট সংলগ্ন সংসদের তিনটি প্রবেশ পথে তারা নিরাপত্তাকর্মীদের বাধার কারণে ঢুকতে পারেননি। এ কারণে এক ধরনের ধোঁয়াশা সৃষ্টি হয় জনমনে। তবে সংসদেরকর্মকর্তারা জানিয়েছেন, সংসদে জানাজা সম্পর্কে তাদের কাছে কোনো নির্দেশনা ছিল না।

পরে গুলশানের আজাদ মসজিদে শনিবার সকালে মুহিতের জানাজার আগে তার ছোট ভাই মোমেন বলেন, কোভিডের কারণে অ্যারেঞ্জমেন্ট ঠিক নাই। আমরা শুক্রবার জানাজার ভেন্যু হিসেবে যখন সংসদ ঠিক করেছিলাম, এই অ্যারেঞ্জমেন্ট দেখি নাই। দুই বছর ধরে সংসদে কোনো জানাজা হয় নাই এ বিষয়ে সংসদের পরিচালক (গণসংযোগ) তারিক মাহমুদ বলেন, সংসদ ভবনে সাবেক এই অর্থমন্ত্রীর জানাজা হবে এটা সংসদ থেকে জানানো হয়নি। আর এ ধরনের আমাদের কোনো প্রস্তুতি ছিল না। করোনার কারণে এখানে দুই বছর কোনো জানাজা হয়নি। তবে এবার ঈদের নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছে সংসদ সচিবালয়। গত দুই বছর এ আয়োজন ছিল না।

 

 

কিউএনবি/আয়শা/১ মে, ২০২২/১৮ বৈশাখ, ১৪২৯/দুপুর ১:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit