রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রাম জেলা বিএনপি’র কমিটি ভাঙ্গার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসভবনে উঠছেন সাহাবুদ্দিন প্রথম স্বর্ণ ইংল্যান্ডের, স্বাগতিকদের হাসি ডানকান স্কটের হাতে আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদা দিতে হবে: আইনমন্ত্রী নিষিদ্ধ আ.লীগের কার্যক্রম, মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার শার্শায় বিএনপি নেতা সুজা’র ইন্তিকাল ডিবি পরিচয়ে ডাকাতি মামলায় আরো ২ আসামী আটক

শ্রীলঙ্কায় ওষুধের দাম বাড়ল ৪০ শতাংশ

Reporter Name
  • Update Time : রবিবার, ১ মে, ২০২২
  • ১১০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ে পড়া শ্রীলঙ্কায় ওষুধের দাম ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এন্টিবায়োটিক, পেইন কিলার ও হৃদরোগের ওষুধসহ বহুল ব্যবহৃত ওষুধের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।

তেল-গ্যাস ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির পর ওষুধের দাম বাড়ায় সরকারের প্রতি বিরূপ প্রতিক্রিয়া জানাচ্ছেন হাজার হাজার মানুষ।

তবে দেশটির সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প তাদের হাতে নেই।

শ্রীলঙ্কার গণমাধ্যম বিষয়ক মন্ত্রী নালাকা গোদাহেওয়া বিবিসিকে বলেন, অধিকাংশ ওষুধ বেসরকারিভাবে আমদানি করা হচ্ছে।

আর সম্প্রতি মুদ্রার মান আরও কমে গেছে। ফলে দাম বাড়ছে ওষুধের। দাম বাড়ানো না হলে ওষুধের আমদানি বন্ধ হয়ে যাবে। এতে ভয়াবহ সংকট দেখা দেবে।

এদিকে, ওষুধের দাম বাড়ায় দেশটির চিকিৎসকরা উদ্বিগ্ন। তারা বলছেন, দাম বেড়ে যাওয়ায় প্রয়োজনের চেয়ে মানুষ কম ওষুধ কিনতে বাধ্য হওয়ার আশংকা রয়েছে। 

রুচিরা নামের কলম্বোর এক ওষুধের দোকানদার বলেন, ডাক্তার পাঁচ দিনের এন্টিবায়োটিক লিখে দিয়েছেন এমন অনেকেই এসে দুই দিনের ওষুধ চাচ্ছেন। বুঝতে পারছি না (ডোজ কমপ্লিট না করলে) এটি কীভাবে কাজ করবে। এদিকে, ওষুধ স্বল্পতার কারণে টাকা হলেই জরুরি ওষুধ সব সময় মিলছেও না।

শ্রীলঙ্কা চেম্বার অব ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট আজম জোয়ার্দার বিবিসিকে বলেন, এমন বাজে পরিস্থিতিতে আমরা আগে কখনোই পড়িনি। ওষুধের দাম বৃদ্ধি এই খারাপ পরিস্থিতিকে আরও জঘন্য করে তুলবে। 

ঋণ প্রোগ্রামের আওতায় ভারত ইতোমধ্যে শ্রীলঙ্কাকে ওষুধ সরবরাহের প্রস্তাব দিয়েছে। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতার কারণে এটি বিলম্বিত হচ্ছে। 

কিউএনবি/অনিমা/ ১লা মে ২০২২ খ্রিস্টাব্দ /সকাল ১০.৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit