রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’ হালান্ডদের বিপক্ষে বাজি হেরে হাডসন নদীতে নৌকা বাইলেন রুনি ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের পুরো তালিকা পাল্টা হামলায় ইরান কী করতে পারে, তার উদাহরণ কুয়েত : বিশ্লেষণ অগ্নিকাণ্ডে দম্পতির সঙ্গে পুড়ে মারা গেল ৭৩টি বিড়াল ইরান কেন এবার জর্ডানকে টার্গেট করল? আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন? আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা

মনিরামপুরে শিশু ধর্ষণের অভিযোগে র‌্যাবের হাতে এক বৃদ্ধ গ্রেপ্তার

মনজুর রহমান, মনিরামপুর ,যশোর।
  • Update Time : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ২৫০ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলাল বিশ্বাস(৫৫) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে র‌্যাব সদস্যরা। শুক্রবার সন্ধ্যার দিকে আলালকে গ্রেপ্তারের পর মনিরামপুর থানায় সোপর্দ করা হয়। আলাল বিশ্বাসের বিরুদ্ধে ওই ছাত্রীর মা বাদি হয়ে থানায় মামলা করেন। আলাল বিশ্বাস(৫৫) উপজেলার গোপিকান্তপুর গ্রামের মৃত পাঁচু বিশ্বাসের ছেলে। ধর্ষনের শিকার ছাত্রীর মা জানান, ২৫ এপ্রিল দুপুরের দিকে বাড়ির পাশে তার মেয়ে(দ্বিতীয় শ্রেণির ছাত্রী) খেলা করছিল। এ সময় প্রতিবেশী দাদা আলাল বিশ্বাস ছাগলের খাদ্য পাতা সংগ্রহের কথা বলে তার মেয়েকে পার্শ্ববর্তি বাঁশ বাগানে নিয়ে ধর্ষন করে পালিয়ে যায়। এতে ওই ছাত্রী রক্তক্ষরনসহ গুরুতর অসুস্থ্য হয়ে পড়ে। পরে তাকে উদ্ধারের পর কেশবপুর উপজেলা সদরের একটি ক্লিনিকে ভর্তি করা হয়। ধর্ষনের বিষয়টি জানাজানি হলে আলালের লোকজন ওই ছাত্রীর পরিবারকে ম্যানেজ করার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।

খবর পেয়ে পুলিশ গত বৃহস্পতিবার রাতে ওই ছাত্রীকে উদ্ধার করে। এঘটনায় ছাত্রীর মা বাদি হয়ে ওই রাতেই আলাল বিশ্বাষের বিরুদ্ধে থানায় মামলা করেন। মনিরামপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) নূর ই আলম সিদ্দিকী জানান, র‌্যাব-৬ এর যশোর ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে শুক্রবার সন্ধ্যার দিকে আলাল বিশ্বাসকে গ্রেপ্তারের পর থানায় সোপর্দ করে। শনিবার দুপুরে পুলিশ তাকে আদালতে চালান দেয়। ছাত্রীকে উদ্ধারের পর যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে ডাক্তারী পরিক্ষা শেষে আদালতে জবান বন্দি রেকর্ডের জন্য পাঠানো হয়।

 

 

কিউএনবি/আয়শা/৩০শে এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit