বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

গরমে শরীরের দুর্গন্ধ দূর করতে ৩ টোটকা

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ১১৩ Time View

গরমে শরীরের দুর্গন্ধ প্রায় সময়ই মানুষকে অস্বস্থিকর পরিস্থিতির মুখোমুখি করে। বাইরে কাজে বেরোনো মানেই নিরন্তর ঘাম। কিন্তু কিছুক্ষণ পর একটু ঠান্ডা হলেই পড়তে হয় লজ্জায়। কারণ ঘামের গন্ধে সহকর্মীদের মাঝে মুখ লুকনোর জায়গা থাকে না। কিন্তু এভাবে কি চলে? ব্যবস্থা তো করতেই হবে।

চলুন দেখে নেওয়া যাক কী ভাবে ঘামের গন্ধ নিয়ন্ত্রণ করা যায়-
রোজ সকালে গোসলের পর একটি তুলা অ্যাপেল সাইডার ভিনিগারে ভিজিয়ে হাত ও বগোলে লাগিয়ে নিন। তাতে সারা দিন অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে ঘামের গন্ধ।

বেকিং সোডা অনেকটা অর্দ্রতা শুষে নিতে পারে। তাই প্রতিদিন বেকিং সোডার সঙ্গে মিশিয়ে নিতে পারেন তিন-চার ফোঁটা লেবুর রস। তা দিয়ে যে থকথকে মিশ্রণটি তৈরি হবে, সেটি বগোলে লাগিয়ে তিন মিনিট রেখে ধুয়ে ফেলুন। ঘাম ও ঘামের গন্ধ নিয়ন্ত্রণে থাকবে।

গোলাপ পানি একটি স্প্রে বোতলে নিয়ে প্রতিদিন গোসলের পর লাগাতে পারেন সারা গায়ে। তাতেও ঘাম দূর হবে।
সূত্র: আনন্দবাজার অনলাইন

কিউএনবি/অনিমা/৩০শে এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit