বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

লালমনিরহাটে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা : আহত-৪

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ১১৫ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে বহিরাগত সন্ত্রাসী প্রেসক্লাবে প্রবেশ করে অতর্কিত হামলা চালিয়ে চ্যানেল ২৪ এর স্টাফ রিপোর্টার মিলন পাটোয়ারীসহ ৪ সাংবাদিককে আহত করেছে।বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে প্রেসক্লাবের সামনে ঘটনা ঘটে। জানা যায়, প্রেসক্লাব লালমনিরহাট অফিস কক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি অবমাননা করাকে কেন্দ্র করে দুইটি গ্রুপ তৈরী হয়। এ কারনে উভয় গুরুের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি অবমাননার কারনে সিনিয়র সাংবাদিকরা এর প্রতিবাদ জানিয়ে প্রেক্লাবের মূল ফটকে তালা লাগিয়ে চলে যায়। এ ঘটনায় জেলায় কর্মরত সকল সাংবাদিক ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবীতে শহরের প্রাণকেন্দ্র মিশনমোড়ে মানববন্ধন করে। কিন্তু কিছ নামধারী সাংবাদিক সরকারী দলের দুই একজন নেতার নির্দেশে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে বহিরাগত কিছু সন্ত্রাসী এনে প্রেসক্লাবের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে।

খবর পেয়ে সিনিয়র সাংবাদিকরা প্রতিবাদ জানাতে প্রেসক্লাবে গেলে ওই বহিরাগত সন্ত্রাসীরা তাদের উপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় প্রেসক্লাবের সামনে থাকা চ্যানেল-২৪ এর সাংবাদিক মিলন পাটোয়ারী, এশিয়ান টিভির সাংবাদিক লিয়ন দুলাল, বাসস ও জনকন্ঠের প্রতিনিধি জাহাঙ্গীর আলম শাহিন, আলোরমনির নির্বাহী সম্পাদক হেলাল হোসেন কবিরসহ কয়েকজন সাংবাদিক গুরুতর আহত হন। এ সময় সন্ত্রাসীরা চ্যানেল ২৪ এর স্টাফ রিপোর্টার মিলন পাটোয়ারীর দুইটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। পরে আহতদের দ্রুত লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। 
এর আগে ওইদিনই বেলা ১২টার দিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাংচুর ও মাটিতে ফেলে অবমাননার প্রতিবাদে মিশনমোড় গোল চত্ত্বরে এক মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী পালিত হয়।এ বিষয়ে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোঃ শাহা আলম বলেন, এটি একটি ন্যাক্কারজনক ঘটনা। আমি উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। অপরাধী যাই হোক পুলিশ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
কিউএনবি/অনিমা/৩০শে এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit