বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

রমজানের শেষ জুমায়ও আল-আকসায় ইসরাইলের অভিযান

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ১০০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জেরুজালেমের আল-আকসা মসজিদ চত্বরে রমজানের শেষ জুমায় ফের অভিযান চালিয়েছে ইহুদিবাদী ইসরাইলি সেনারা। এ ঘটনায় অন্তত ৪২ ফিলিস্তিনি আহত হয়েছেন।

আল জাজিরার খবরে বলা হয়, রমজান মাসের শেষ জুমার দিন ফিলিস্তিনিদের ওপর এ তাণ্ডব চালানো হয়। ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট শাখা জানিয়েছে, আহতদের মধ্যে ২২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ মুসল্লিদের ছত্রভঙ্গ করে দিতে টিয়ার শেল ছোড়ে ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে ইসরাইলি পুলিশ।

তবে ইসরাইলি পুলিশের দাবি, ফিলিস্তিনিরা মসজিদ প্রাঙ্গণসহ ইহুদিদের প্রার্থনা করার অংশে পাথর নিক্ষেপ করলে তাদের প্রতিহত করা হয়।

রমজানের শুরু থেকেই মসজিদুল আকসার ভেতরে নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর বেশ কয়েক দফা হামলা চালায় দখলদার ইসরাইলি বাহিনী।  এ সময় ফিলিস্তিনি মুসল্লি ও দখলদারদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। 

কিউএনবি/অনিমা/৩০শে এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit