বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

‘জুনে ৫ থেকে ১২ বছর বয়সীদের টিকা’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ১৬৬ Time View

ডেস্কনিউজঃ আগামী জুন মাসে ৫ থেকে ১২ বছর বয়সী শিশুদের বিশেষভাবে তৈরি ফাইজারের করোনা টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘মা-বাবাদের বলবো শিশুদের জন্মনিবন্ধন করে ফেলতে এবং জন্মনিবন্ধন দিয়ে করোনা টিকার রেজিস্ট্রশন করতে, যাতে টিকা নিতে সমস্যা না হয়।’ শুক্রবার (২৯ এপ্রিল) মানিকগঞ্জের গড়পাড়া শুভ্র সেন্টারে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘শিশুদের জন্য এই টিকা বিশেষ ধরনের ফাইজার টিকা। আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমতি পেয়েছি এবং ইতোমধ্যে ৩০ লাখ টিকা আমাদের কাছে এসে পৌঁছেছে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের প্রায় ৭৫ ভাগ মানুষকে টিকা দেওয়া সম্ভব হয়েছে। সেইসঙ্গে বিশ্বে বাংলাদেশের অবস্থান প্রশংসিত হয়েছে। আমরা সঠিক সময়ে করোনার টিকা দিতে পেরেছি বলে মৃত্যুর হার এতো কম হয়েছে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন-জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল লতিফ, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. গোলাম মহিউদ্দিন, পুলিশ সুপার গোলাম আজাদ খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, পৌর মেয়র রমজান আলী, সব উপজেলা চেয়ারম্যান, বিভিন্ন অফিসের কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতারা।

কিউএনবি/বিপুল/২৯ এপ্রিল ২০২২ খ্রিস্টাব্দ/ রাত ১০.৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit