বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

যাত্রীর ব্যাগে সাড়ে তিন শ আইফোন, দেড় কেজি সোনা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ১৫৬ Time View

ডেস্কনিউজঃ রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিভিন্ন ব্র্যান্ডের নামিদামি সাড়ে তিন শ মোবাইল ফোনসহ দেড় কেজি স্বর্ণালংকার জব্দ করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিম। এ সময় এক যাত্রীকে আটক করা হয়েছে।

আজ শুক্রবার ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিমের উপকমিশনার (ডিসি) মো. সানোয়ার কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুবাই থেকে আসা এক যাত্রী এমিরেটস এয়ারলাইনসের ইকে-৫৮৪ নামে একটি ফ্লাইটে করে বৃহস্পতিবার দিবাগত রাতে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন।

এর আগে আমাদের কাছে গোপন খবর ছিল, ওই যাত্রী দুবাই থেকে অবৈধ ফোন ও স্বর্ণালংকার নিয়ে আসছেন। পরে বিমানবন্দরে তাকে আটক করা হয়। এরপর তার কাছে থাকা ছয়টি লাগেজ তল্লাশি করে ২৭৩টি আইফোন, স্যামসাং নোট ২০, গুগল পিক্সেলসহ সাড়ে তিন শতাধিক মোবাইল পাওয়া যায়। এ ছাড়া তার কাছে প্রায় এক কেজি ৬০০ গ্রাম স্বর্ণালংকার এবং সোনার বার পাওয়া যায়। পরে এসব অবৈধ মালামাল জব্দ করা হয়েছে।

তিনি বলেন, অত্যাধুনিক মোবাইল ফোন এবং স্বর্ণালংকার ও সোনার বারের আনুমানিক বাজারমূল্য প্রায় সাত কোটি টাকা। ওই যাত্রীর বিরুদ্ধে কাস্টম আইন এবং ফৌজদারি আইনে দুটি মামলা দায়ের করা হবে বলেও তিনি জানান।

কিউএনবি/বিপুল/২৯ এপ্রিল ২০২২ খ্রিস্টাব্দ/ রাত ১০.৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit