সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ মোহাম্মদ বিন সালমানের ৯ জুলাইয়ের মধ্যে সিটিজেন্স চার্টার হালনাগাদের নির্দেশ মাউশির বাংলা একাডেমিতে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হককে শেষ শ্রদ্ধা রোনালদো বনাম ইয়ামাল: আইবেরিয়ান ডার্বিতে ফুটবল বিশ্বের নজর মৃত্যুর দেড় বছর পর আসামি খালাস এত যুদ্ধ থামালাম, তবুও নোবেল পেলাম না—ট্রাম্পের আফসোস স্পিকার ও ১১ দলকে কোরআনের আয়াত শুনিয়ে জুলাই শহীদদের স্মরণ করল ইরান ২০২৭ সালে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল মায়ানমার সীমান্তে নজরদা‌রি বা‌ড়ি‌য়ে‌ছে সরকার : পররাষ্ট্রমন্ত্রী জাইকার সঙ্গে সম্পর্ক আরো জোরদারের প্রত্যাশা মির্জা ফখরুলের

মদ্যপ বর দেরিতে এসে ঝগড়া বাধিয়েছে, অন্য ছেলের সঙ্গে পাত্রীর বিয়ে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ১০৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বিয়ের আসরে সময়মতো পৌঁছতে পারেননি পাত্র। বিয়ের লগ্ন পেরিয়ে যাওয়ার পর মদ্যপ অবস্থায় উপস্থিত হয়ে পাত্রীপক্ষের সঙ্গে ঝগড়া এবং হাতাহাতিতেও জড়িয়ে পড়েন বর নিজেই। তা দেখে মণ্ডপে উপস্থিত এক আত্মীয়ের সঙ্গে মেয়ের বিয়ে দিয়েছেন পাত্রীর বাবা। ভারতের মহারাষ্ট্রের বুলধানা জেলায় মালকাপুর পাংরা গ্রামে ঘটনাটি ঘটেছে। জানা গেছে, ২২ এপ্রিল বিয়ের তারিখ ছিল। লগ্ন ছিল বিকেল ৪টায়। পাত্রীপক্ষ যথাসময়ে বিয়ের মণ্ডপে পৌঁছলেও বরের পাত্তা পাওয়া যায়নি রাত ৮টা পর্যন্ত। বর এবং তাঁর বন্ধুরা মদ্যপ হয়ে উল্লাস করতে ব্যস্ত থাকার কারণেই সঠিক সময়ে মণ্ডপে পৌঁছতে পারেননি।  

কনের মা জানান, বর এবং তার বন্ধুরা মদ্যপ হয়ে বিকেল ৪টার পরিবর্তে ৮টায় মণ্ডপে এসে ঝগড়া-মারামারি করতে শুরু করেন। আর তা দেখেই ধৈর্যের বাঁধ ভাঙে পাত্রীপক্ষের। বর মণ্ডপে এলেও পাত্রীর বাবা ওই বরের সঙ্গে মেয়ের বিয়ে দিতে অস্বীকার করেন। ঠিক করা বরের পরিবর্তে অনুষ্ঠানে যোগ দিতে আসা এক আত্মীয়ের সঙ্গে কথা বলে তার সঙ্গে মেয়ের বিয়ে দেন তিনি। কনের বাবা বলেন, বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল বিকেল ৪টায়। কিন্তু পাত্রপক্ষ নাচতে ব্যস্ত ছিল। রাত ৮টায় এসে পৌঁছান পাত্র। তাই বরের দায়িত্বজ্ঞানহীনতা দেখে আমি আমার মেয়েকে অন্য এক আত্মীয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিই।
সূত্র : আনন্দবাজার।

 

 

কিউএনবি/আয়শা/২৯শে এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit