মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
শেষ হচ্ছে যুদ্ধবিরতির সময়সীমা, ‘পরবর্তী পদক্ষেপ’ নিয়ে ভাবছে ইরান ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বললেন রুশ পররাষ্ট্রমন্ত্রী আমার বিশ্ববিদ্যালয়ে বোমা ফেলুন, নেতানিয়াহু: রসিকতা করে গ্রেফতার মার্কিন শিক্ষার্থী ইসরায়েল আমাকে ইরান যুদ্ধে প্ররোচিত করেনি: ট্রাম্প কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি ‘বিএনপি বুঝিয়ে দিল বন্যেরা বনে সুন্দর’—সংরক্ষিত আসন নিয়ে জয় সৃষ্টি নয়, স্রষ্টাই একমাত্র উপাস্য মাদক ও সাইবার অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ : আইজিপি ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান’র আগমন উপলক্ষে শার্শা উপজেলা প্রশাসনের উদ্যেগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত আজকের মুদ্রার রেট: ২০ এপ্রিল ২০২৬

ওমরাহ সফরকালে কাবাগৃহে প্রবেশ করলেন এরদোগান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ১২৩ Time View

ডেস্কনিউজঃ পবিত্র ওমরাহ পালনের লক্ষ্যে এখন সৌদি আরবে অবস্থান করছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। পবিত্র ওমরাহ আদায়ের সময় কাবাগৃহে প্রবেশের বিরল গৌরব অর্জন করলেন তিনি।

শুক্রবার হারামাইনের টুইটার একাউন্টে এ সংক্রান্ত একাধিক ছবি ও ভিডিও শেয়ার করা হয়। তাতে দেখা যায়, মসজিদুল হারামের বিশেষ নিরাপত্তা বেষ্টনীতে তাওয়াফ ও ইবাদত করছেন এরদোগান। পরে তিনি পবিত্র কাবাঘরে প্রবেশ করেন।

এর আগে বৃহস্পতিবার দীর্ঘ পাঁচ বছর পর বিশেষ প্রতিনিধি দল নিয়ে জেদ্দায় এসে পৌঁছান তুর্কি প্রেসিডেন্ট। এ সময় তাকে স্বাগত জানান সৌদি বাদশার উপদেষ্টা ও মক্কার গভর্নর প্রিন্স খালিদ আল ফয়সাল।

এরপর আল সালাম রয়েল প্যালেসে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে এরদোগানের সৌজন্য সাক্ষাত হয়।

আনুষ্ঠানিক সংবর্ধনা ও নৈশভোজের আয়োজনের পর স্থানীয় সময় শুক্রবার এরদোগান ও তুরস্কের প্রতিনিধি দল পবিত্র ওমরাহ পালন করেন। এ সময় মসজিদুল হারামের শীর্ষ কর্মকর্তারা তাদেরকে শুভেচ্ছা জানান। এরপরই তার সম্মানে পবিত্র কাবা ঘরের দরজা উন্মুক্ত করা হয়।

এরদোগানের সাথে এই সফরে রয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও। তিনিও ওমরাহ পালনের পাশাপাশি কাবাঘরে প্রবেশের সম্মান লাভ করেন।

সূত্র : হারামাইন

কিউএনবি/বিপুল/২৯ এপ্রিল ২০২২ খ্রিস্টাব্দ/ বিকাল ৪.৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit