শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

ইউক্রেন সংঘাত বছরের পর বছর স্থায়ী হতে পারে : ন্যাটো

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ৯৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ন্যাটো সামরিক জোটের ডেপুটি সেক্রেটারি জেনারেল মিরসিয়া জিওনা বিবিসিকে বলেছেন, ইউক্রেন যুদ্ধ শেষ হতে আরো কয়েক বছর লাগতে পারে। এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কঠোর সমালোচনা করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, নিরাপত্তা পরিষদ ইউক্রেনে যুদ্ধ ঠেকাতে কিংবা বন্ধ করতে ব্যর্থ হয়েছে। এটা বিপুল হতাশা, রাগ এবং ক্ষোভের উৎস। তিনি আরো বলেছেন, খুব স্পষ্ট করে বললে, এই যুদ্ধ ঠেকাতে কিংবা বন্ধ করতে নিজেদের ক্ষমতায় থাকা সব কিছু করতে ব্যর্থ হয়েছে (নিরাপত্তা পরিষদ)।

গতকাল ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি বলেছেন, কিয়েভে আমাদের আলোচনা শেষ হওয়ার পরপরই রুশ ক্ষেপণাস্ত্র শহরে আছড়ে পড়েছে। পাঁচটি রকেট। এতে জাতিসংঘ এবং সংস্থাটির প্রতিনিধিত্বকারীদের অপমান করা হয়েছে বলেও মন্তব্য করেছেন জেলেনস্কি। ইউক্রেনে আগ্রাসন চালিয়ে রাশিয়া জাতিসংঘ সনদ ভঙ্গ করেছে বলে অভিযোগ করেছেন গুতেরেস। জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, আগ্রাসন চালিয়ে ইউক্রেনীয় ভূখণ্ড এবং জাতিসংঘ সনদ উভয়ই ভঙ্গ হয়েছে। জাতিসংঘ এখনো পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির চেষ্টায় রয়েছে বলেও জানান তিনি।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র জানিয়েছেন, সফররত জাতিসংঘ মহাসচিব যেখানে ছিলেন, বৃহস্পতিবার কিয়েভে আঘাত করা রকেটগুলোর একটি সেই হোটেলের কাছেই আঘাত হেনেছে।
সূত্র : বিবিসি।

 

 

কিউএনবি/আয়শা/২৯শে এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit